quranmকুরআন রিডারে খুলুন

Surah At-Tur transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

52:1

وَٱلطُّورِ ﴿1﴾

Transliteration: Waalttoori

Translation: শপথ তূর (পর্বত) এর,

52:2

وَكِتَٰبٖ مَّسۡطُورٖ ﴿2﴾

Transliteration: Wakitabin mastoorin

Translation: শপথ কিতাবের যা লিখিত

52:3

فِي رَقّٖ مَّنشُورٖ ﴿3﴾

Transliteration: Fee raqqin manshoorin

Translation: খোলা পৃষ্ঠায়,

52:4

وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ ﴿4﴾

Transliteration: Waalbayti almaAAmoori

Translation: শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,

52:5

وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ ﴿5﴾

Transliteration: Waalssaqfi almarfooAAi

Translation: শপথ সুউচ্চ ছাদের,

52:6

وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ ﴿6﴾

Transliteration: Waalbahri almasjoori

Translation: শপথ তরঙ্গায়িত সমুদ্রের,

52:7

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ ﴿7﴾

Transliteration: Inna AAathaba rabbika lawaqiAAun

Translation: তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।

52:8

مَّا لَهُۥ مِن دَافِعٖ ﴿8﴾

Transliteration: Ma lahu min dafiAAin

Translation: তার প্রতিরোধকারী কেউ নেই।

52:9

يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا ﴿9﴾

Transliteration: Yawma tamooru alssamao mawran

Translation: যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে,

52:10

وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا ﴿10﴾

Transliteration: Wataseeru aljibalu sayran

Translation: আর পর্বত হবে দ্রুত চলমান,

52:11

فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿11﴾

Transliteration: Fawaylun yawmaithin lilmukaththibeena

Translation: ধ্বংস সেদিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

52:12

ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ ﴿12﴾

Transliteration: Allatheena hum fee khawdin yalAAaboona

Translation: যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে।

52:13

يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا ﴿13﴾

Transliteration: Yawma yudaAAAAoona ila nari jahannama daAAAAan

Translation: যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,

52:14

هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴿14﴾

Transliteration: Hathihi alnnaru allatee kuntum biha tukaththiboona

Translation: (বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে।

52:15

أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ ﴿15﴾

Transliteration: Afasihrun hatha am antum la tubsiroona

Translation: এটা কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?

52:16

ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿16﴾

Transliteration: Islawha faisbiroo aw la tasbiroo sawaon AAalaykum innama tujzawna ma kuntum taAAmaloona

Translation: এখন এর ভিতর জ্বলতে থাক, অতঃপর ধৈর্য ধর কিংবা ধৈর্য না ধর, তোমাদের জন্য দুই-ই সমান। তোমাদেরকে সেই প্রতিফলই দেয়া হবে যা তোমরা ‘আমাল করতে।

52:17

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَنَعِيمٖ ﴿17﴾

Transliteration: Inna almuttaqeena fee jannatin wanaAAeemin

Translation: মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে,

52:18

فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿18﴾

Transliteration: Fakiheena bima atahum rabbuhum wawaqahum rabbuhum AAathaba aljaheemi

Translation: তারা ভোগ করবে তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করবেন।

52:19

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿19﴾

Transliteration: Kuloo waishraboo haneean bima kuntum taAAmaloona

Translation: (তাদেরকে বলা হবে) খাও আর পান কর খুব মজা করে- তোমরা যে ‘আমাল করতে তার প্রতিফল হিসেবে।

52:20

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ﴿20﴾

Transliteration: Muttakieena AAala sururin masfoofatin wazawwajnahum bihoorin AAeenin

Translation: তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে, আর আমি তাদের বিয়ে দিয়ে দেব সুন্দর বড় বড় উজ্জ্বল চক্ষু বিশিষ্টা কুমারীদের সঙ্গে।

52:21

وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ ﴿21﴾

Transliteration: Waallatheena amanoo waittabaAAathum thurriyyatuhum bieemanin alhaqna bihim thurriyyatahum wama alatnahum min AAamalihim min shayin kullu imriin bima kasaba raheenun

Translation: যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে পিতামাতাকে অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করব। তাদের ‘আমালের কোন কিছু থেকেই আমি তাদেরকে বঞ্চিত করব না। প্রত্যেক ব্যক্তিই নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ।

52:22

وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ ﴿22﴾

Transliteration: Waamdadnahum bifakihatin walahmin mimma yashtahoona

Translation: আমি তাদেরকে দিব ফলমূল আর গোশত যা তারা পছন্দ করবে।

52:23

يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ ﴿23﴾

Transliteration: YatanazaAAoona feeha kasan la laghwun feeha wala tatheemun

Translation: তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে পানপাত্র, থাকবে না সেখানে কোন বেহুদা বকবকানি, থাকবে না কোন পাপের কাজ।

52:24

وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ ﴿24﴾

Transliteration: Wayatoofu AAalayhim ghilmanun lahum kaannahum luluon maknoonun

Translation: তাদের চতুর্দিকে ঘুর ঘুর ক’রে তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা (যারা এতই সুন্দর) যেন সযত্নে লুকিয়ে রাখা মণিমুক্তা।

52:25

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿25﴾

Transliteration: Waaqbala baAAduhum AAala baAAdin yatasaaloona

Translation: তারা পরস্পরের নিকট এগিয়ে গিয়ে একে অপরকে জিজ্ঞেস করবে,

52:26

قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ ﴿26﴾

Transliteration: Qaloo inna kunna qablu fee ahlina mushfiqeena

Translation: তারা বলবে, ‘পূর্বে আমরা আমাদের পরিবারে (দুনিয়াবী নানা কারণে ও আখিরাতের ‘আযাবের আশংকায়) ভয় ভীতির মধ্যে ছিলাম।

52:27

فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ ﴿27﴾

Transliteration: Famanna Allahu AAalayna wawaqana AAathaba alssamoomi

Translation: অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে ঝলসে দেয়া বাতাসের ‘আযাব থেকে রক্ষা করেছেন।

52:28

إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ ﴿28﴾

Transliteration: Inna kunna min qablu nadAAoohu innahu huwa albarru alrraheemu

Translation: পূর্বে আমরা তাঁর কাছেই দু‘আ করতাম, তিনি অতি অনুগ্রহকারী, পরম দয়াবান।

52:29

فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ ﴿29﴾

Transliteration: Fathakkir fama anta biniAAmati rabbika bikahin wala majnoonin

Translation: কাজেই তুমি উপদেশ দিতে থাক, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণকও নও, আর পাগলও নও।

52:30

أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ ﴿30﴾

Transliteration: Am yaqooloona shaAAirun natarabbasu bihi rayba almanooni

Translation: তারা কি বলে সে একজন কবি, যার জন্য আমরা কালচক্রের (বিপদাপদের) অপেক্ষা করছি।

52:31

قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ ﴿31﴾

Transliteration: Qul tarabbasoo fainnee maAAakum mina almutarabbiseena

Translation: ওদেরকে বল- তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। (অতঃপর উভয় পক্ষই দেখতে পাবে কার কী পরিণতি হয়)।

52:32

أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ﴿32﴾

Transliteration: Am tamuruhum ahlamuhum bihatha am hum qawmun taghoona

Translation: তাদের বুদ্ধি বিবেক কি তাদেরকে এ নির্দেশ দেয়, নাকি তারা মূলতঃই এক সীমালঙ্ঘনকারী জাতি?

52:33

أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ ﴿33﴾

Transliteration: Am yaqooloona taqawwalahu bal la yuminoona

Translation: তারা কি বলে- ‘সে নিজেই (কুরআন) রচনা করে নিয়েছে? আসলে তারা ঈমানই আনেনি।

52:34

فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿34﴾

Transliteration: Falyatoo bihadeethin mithlihi in kanoo sadiqeena

Translation: তারা সত্যবাদী হলে এ রকম একটা কালাম তারা নিয়ে আসুক না কেন।

52:35

أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ ﴿35﴾

Transliteration: Am khuliqoo min ghayri shayin am humu alkhaliqoona

Translation: তারা কি সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা?

52:36

أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ ﴿36﴾

Transliteration: Am khalaqoo alssamawati waalarda bal la yooqinoona

Translation: নাকি তারা আসমান ও যমীন সৃষ্টি করেছে? আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয়।

52:37

أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ ﴿37﴾

Transliteration: Am AAindahum khazainu rabbika am humu almusaytiroona

Translation: নাকি তোমার প্রতিপালকের ধনভান্ডারগুলো তাদের হাতে, না তারা এর নিয়ন্ত্রক?

52:38

أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ ﴿38﴾

Transliteration: Am lahum sullamun yastamiAAoona feehi falyati mustamiAAuhum bisultanin mubeenin

Translation: নাকি তাদের কাছে, সিঁড়ি আছে যাতে তারা (আকাশে উঠে যায় আর গোপন কথা) শুনে থাকে? থাকলে তাদের (সেই) শ্রোতা স্পষ্ট প্রমাণ হাজির করুক।

52:39

أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ ﴿39﴾

Transliteration: Am lahu albanatu walakumu albanoona

Translation: নাকি আল্লাহর জন্য কন্যা সন্তান, আর তোমাদের জন্য পুত্র সন্তান?

52:40

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿40﴾

Transliteration: Am tasaluhum ajran fahum min maghramin muthqaloona

Translation: নাকি তুমি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ, যার ফলে তারা ঋণে ভারাক্রান্ত হয়ে পড়ছে?

52:41

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿41﴾

Transliteration: Am AAindahumu alghaybu fahum yaktuboona

Translation: নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, আর তারা তা লিখছে?

52:42

أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ ﴿42﴾

Transliteration: Am yureedoona kaydan faallatheena kafaroo humu almakeedoona

Translation: নাকি তারা (তোমার বিরুদ্ধে) চক্রান্ত করতে চায়? তাহলে কিন্তু কাফিররাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে।

52:43

أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ﴿43﴾

Transliteration: Am lahum ilahun ghayru Allahi subhana Allahi AAamma yushrikoona

Translation: নাকি আল্লাহ ছাড়া তাদের জন্য ইলাহ্ আছে? তারা যাকে শরীক গণ্য করে আল্লাহ তা থেকে পবিত্র।

52:44

وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ ﴿44﴾

Transliteration: Wain yaraw kisfan mina alssamai saqitan yaqooloo sahabun markoomun

Translation: আকাশের কোন খন্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলত- ‘এটা তো পুঞ্জীভূত মেঘ। (তাদেরকে আল্লাহর যতই বিস্ময়কর নিদর্শন দেখানো হোক না কেন, তারা ঈমান আনবে না।)

52:45

فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ ﴿45﴾

Transliteration: Fatharhum hatta yulaqoo yawmahumu allathee feehi yusAAaqoona

Translation: কাজেই তাদেরকে উপেক্ষা কর যতক্ষণ না তারা সাক্ষাৎ করে তাদের সেদিনের যেদিন তারা হবে বজ্রাহত।

52:46

يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿46﴾

Transliteration: Yawma la yughnee AAanhum kayduhum shayan wala hum yunsaroona

Translation: সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোন কাজে আসবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

52:47

وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿47﴾

Transliteration: Wainna lillatheena thalamoo AAathaban doona thalika walakinna aktharahum la yaAAlamoona

Translation: যালিমদের জন্য এছাড়া আরো ‘আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না।

52:48

وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ ﴿48﴾

Transliteration: Waisbir lihukmi rabbika fainnaka biaAAyunina wasabbih bihamdi rabbika heena taqoomu

Translation: তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাক, কারণ তুমি আমার চোখের সামনেই আছ। আর তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ঘোষণা কর যখন তুমি উঠ (মাজলিস শেষে, অথবা বিছানা ছেড়ে কিংবা নামাযের জন্য)।

52:49

وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ ﴿49﴾

Transliteration: Wamina allayli fasabbihhu waidbara alnnujoomi

Translation: আর রাত্রিকালে তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা কর আর (রাতের শেষভাগে যখন) তারকারাজি অস্তমিত হয়ে যায়।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download