quranmকুরআন রিডারে খুলুন

Surah Adh-Dhariyat transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

51:1

وَٱلذَّـٰرِيَٰتِ ذَرۡوٗا ﴿1﴾

Transliteration: Waalththariyati tharwan

Translation: শপথ সেই বাতাসের যা ধূলাবালি উড়ায়,

51:2

فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا ﴿2﴾

Transliteration: Faalhamilati wiqran

Translation: আর যা উঠিয়ে নেয় আর বহন করে ভারী বোঝা,

51:3

فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا ﴿3﴾

Transliteration: Faaljariyati yusran

Translation: আর যা ধীর ও শান্ত গতিতে বয়ে চলে

51:4

فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا ﴿4﴾

Transliteration: Faalmuqassimati amran

Translation: আর যারা কর্ম বণ্টন করে,

51:5

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ ﴿5﴾

Transliteration: Innama tooAAadoona lasadiqun

Translation: তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সত্য।

51:6

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ ﴿6﴾

Transliteration: Wainna alddeena lawaqiAAun

Translation: কর্মফল দিবস অবশ্যই আসবে।

51:7

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ ﴿7﴾

Transliteration: Waalssamai thati alhubuki

Translation: বহু পথ বিশিষ্ট আকাশের শপথ।

51:8

إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ ﴿8﴾

Transliteration: Innakum lafee qawlin mukhtalifin

Translation: (পরকাল সম্পর্কে) তোমরা অবশ্যই রয়েছ মতভেদের মধ্যে।

51:9

يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ ﴿9﴾

Transliteration: Yufaku AAanhu man ofika

Translation: যারা সেই (সত্য) মানতে ভুল করে তারাই গুমরাহ।

51:10

قُتِلَ ٱلۡخَرَّـٰصُونَ ﴿10﴾

Transliteration: Qutila alkharrasoona

Translation: অনুমানকারীরা ধ্বংস হোক,

51:11

ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ ﴿11﴾

Transliteration: Allatheena hum fee ghamratin sahoona

Translation: যারা অজ্ঞতা ও উদাসীনতার মধ্যে রয়েছে।

51:12

يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ ﴿12﴾

Transliteration: Yasaloona ayyana yawmu alddeeni

Translation: তারা জিজ্ঞেস করে- ‘প্রতিফল দিবস কবে হবে?’

51:13

يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ ﴿13﴾

Transliteration: Yawma hum AAala alnnari yuftanoona

Translation: (তা হবে সেদিন) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে।

51:14

ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ﴿14﴾

Transliteration: Thooqoo fitnatakum hatha allathee kuntum bihi tastaAAjiloona

Translation: (তাদেরকে বলা হবে) তোমরা তোমাদের (কৃতকর্মের) শাস্তি ভোগ কর, এটা হচ্ছে তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে।

51:15

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَعُيُونٍ ﴿15﴾

Transliteration: Inna almuttaqeena fee jannatin waAAuyoonin

Translation: মুত্তাকীরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে।

51:16

ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ ﴿16﴾

Transliteration: Akhitheena ma atahum rabbuhum innahum kanoo qabla thalika muhsineena

Translation: তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন তা তারা ভোগ করবে, কারণ তারা পূর্বে (দুনিয়ার জীবনে) ছিল সৎকর্মশীল,

51:17

كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ﴿17﴾

Transliteration: Kanoo qaleelan mina allayli ma yahjaAAoona

Translation: তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত।

51:18

وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ ﴿18﴾

Transliteration: Wabialashari hum yastaghfiroona

Translation: আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।

51:19

وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴿19﴾

Transliteration: Wafee amwalihim haqqun lilssaili waalmahroomi

Translation: এবং তাদের ধন-মালে আছে যাঞ্ঝাকারী ও বঞ্চিতদের অধিকার (যা তারা আদায় করত)।

51:20

وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ ﴿20﴾

Transliteration: Wafee alardi ayatun lilmooqineena

Translation: নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন,

51:21

وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ ﴿21﴾

Transliteration: Wafee anfusikum afala tubsiroona

Translation: আর (নিদর্শন আছে) তোমাদের মাঝেও, তোমরা কি দেখ না?

51:22

وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ ﴿22﴾

Transliteration: Wafee alssamai rizqukum wama tooAAadoona

Translation: এবং আকাশে আছে তোমাদের রিযক আর আছে যার ও‘য়াদা তোমাদেরকে দেয়া হয়েছে।

51:23

فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ ﴿23﴾

Transliteration: Fawarabbi alssamai waalardi innahu lahaqqun mithla ma annakum tantiqoona

Translation: আকাশ ও যমীনের প্রতিপালকের শপথ! এ সব অবশ্যই সত্য, এমনই দৃঢ় সত্য যেমন তোমরা (যে কথাবার্তা) বলে থাক (সেই কথাবার্তা বলার ব্যাপারটা যেমন নিঃসন্দেহে সত্য)।

51:24

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ﴿24﴾

Transliteration: Hal ataka hadeethu dayfi ibraheema almukrameena

Translation: তোমার কাছে ইবরাহীমের সম্মানিত মেহমানদের খবর পৌঁছেছে কি?

51:25

إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ ﴿25﴾

Transliteration: Ith dakhaloo AAalayhi faqaloo salaman qala salamun qawmun munkaroona

Translation: যখন তারা তার সামনে উপস্থিত হল তখন বলল, ‘সালাম’। সে উত্তর দিল- ‘সালাম’। (ইবরাহীম মনে মনে ভাবল এদেরকে তো দেখছি) অপরিচিত লোক।

51:26

فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ ﴿26﴾

Transliteration: Faragha ila ahlihi fajaa biAAijlin sameenin

Translation: তখন সে তাড়াতাড়ি তার ঘরের লোকেদের নিকট চলে গেল এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে আসল।

51:27

فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿27﴾

Transliteration: Faqarrabahu ilayhim qala ala takuloona

Translation: অতঃপর সেটিকে তাদের সামনে রেখে দিল এবং বলল- ‘তোমরা খাচ্ছ না কেন?’

51:28

فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ ﴿28﴾

Transliteration: Faawjasa minhum kheefatan qaloo la takhaf wabashsharoohu bighulamin AAaleemin

Translation: (যখন তারা খেল না) তখন সে তাদের ব্যাপারে মনে ভয় পেয়ে গেল। তারা বলল- ‘তুমি ভয় পেও না’, অতঃপর তারা তাকে এক জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিল।

51:29

فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ ﴿29﴾

Transliteration: Faaqbalati imraatuhu fee sarratin fasakkat wajhaha waqalat AAajoozun AAaqeemun

Translation: তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল। সে নিজের কপালে আঘাত করে বলল ‘(আমি) এক বৃদ্ধা, বন্ধ্যা’ (আমার কীভাবে সন্তান হবে?)

51:30

قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ ﴿30﴾

Transliteration: Qaloo kathaliki qala rabbuki innahu huwa alhakeemu alAAaleemu

Translation: তারা বলল- ‘‘তোমার প্রতিপালক এ রকমই বলেছেন, তিনি মহা প্রজ্ঞাময়, সর্বজ্ঞ"।

51:31

قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ﴿31﴾

Transliteration: Qala fama khatbukum ayyuha almursaloona

Translation: ইবরাহীম বলল- ‘ওহে আল্লাহর দূতগণ (ফেরেশতারা)! তোমাদের কাজ কী (এখন)?’

51:32

قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ ﴿32﴾

Transliteration: Qaloo inna orsilna ila qawmin mujrimeena

Translation: তারা বলল- ‘আমাদেরকে এক অপরাধী জাতির কাছে পাঠানো হয়েছে'।

51:33

لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ ﴿33﴾

Transliteration: Linursila AAalayhim hijaratan min teenin

Translation: যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি

51:34

مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ ﴿34﴾

Transliteration: Musawwamatan AAinda rabbika lilmusrifeena

Translation: যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত হয়ে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য।

51:35

فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴿35﴾

Transliteration: Faakhrajna man kana feeha mina almumineena

Translation: সেখানে যারা মু’মিন ছিল আমি তাদেরকে বের করে এনেছিলাম,

51:36

فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿36﴾

Transliteration: Fama wajadna feeha ghayra baytin mina almuslimeena

Translation: আমি সেখানে মুসলিমদের একটি পরিবার ছাড়া আর পাইনি।

51:37

وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴿37﴾

Transliteration: Watarakna feeha ayatan lillatheena yakhafoona alAAathaba alaleema

Translation: আর তাদের জন্য সেখানে একটা নিদর্শন রেখে দিলাম যারা অত্যন্ত পীড়াদায়ক ‘আযাবের ভয় করে।

51:38

وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿38﴾

Transliteration: Wafee moosa ith arsalnahu ila firAAawna bisultanin mubeenin

Translation: আর মূসার ঘটনাতেও (নিদর্শন আছে) যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম,

51:39

فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ ﴿39﴾

Transliteration: Fatawalla biruknihi waqala sahirun aw majnoonun

Translation: তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিল আর বলল- ‘এ লোক একটা যাদুকর না হয় পাগল।’

51:40

فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ ﴿40﴾

Transliteration: Faakhathnahu wajunoodahu fanabathnahum fee alyammi wahuwa muleemun

Translation: শেষে আমি তাকে আর তার সৈন্য সামন্তকে পাকড়াও করলাম আর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল ধিকৃত নিন্দিত।

51:41

وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ ﴿41﴾

Transliteration: Wafee AAadin ith arsalna AAalayhimu alrreeha alAAaqeema

Translation: আর ‘আদ-এর ঘটনাতেও (নিদর্শন আছে)। আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অকল্যাণের বাতাস।

51:42

مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ ﴿42﴾

Transliteration: Ma tatharu min shayin atat AAalayhi illa jaAAalathu kaalrrameemi

Translation: তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ-বিচূর্ণ ও ধ্বংসস্তুপে পরিণত না করে ছাড়েনি।

51:43

وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ ﴿43﴾

Transliteration: Wafee thamooda ith qeela lahum tamattaAAoo hatta heenin

Translation: আর সামূদের ঘটনাতেও (নিদর্শন আছে) যখন তাদেরকে বলা হয়েছিল, ‘একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করে লও।’

51:44

فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ﴿44﴾

Transliteration: FaAAataw AAan amri rabbihim faakhathathumu alssaAAiqatu wahum yanthuroona

Translation: কিন্তু তারা ধৃষ্টতার সঙ্গে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল যা তারা চেয়ে চেয়ে দেখছিল।

51:45

فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ﴿45﴾

Transliteration: Fama istataAAoo min qiyamin wama kanoo muntasireena

Translation: তারা (পায়ের ভরে) উঠে দাঁড়াতেও পারল না আর আত্মরক্ষা করতেও পারল না।

51:46

وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴿46﴾

Transliteration: Waqawma noohin min qablu innahum kanoo qawman fasiqeena

Translation: ইতোপূর্বে আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম, তারা ছিল এক পাপাচারী জাতি।

51:47

وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ ﴿47﴾

Transliteration: Waalssamaa banaynaha biaydin wainna lamoosiAAoona

Translation: আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী।

51:48

وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ ﴿48﴾

Transliteration: Waalarda farashnaha faniAAma almahidoona

Translation: আর যমীন- তাকে আমিই বিছিয়েছি, আমি কতই না সুন্দর (সমতল) প্রসারণকারী!

51:49

وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴿49﴾

Transliteration: Wamin kulli shayin khalaqna zawjayni laAAallakum tathakkaroona

Translation: আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।

51:50

فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿50﴾

Transliteration: Fafirroo ila Allahi innee lakum minhu natheerun mubeenun

Translation: অতএব দৌড়াও আল্লাহর দিকে, আমি তোমাদের জন্য তাঁর পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী।

51:51

وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ ﴿51﴾

Transliteration: Wala tajAAaloo maAAa Allahi ilahan akhara innee lakum minhu natheerun mubeenun

Translation: তোমরা আল্লাহর সঙ্গে কোন ইলাহ স্থির করো না, আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।

51:52

كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ ﴿52﴾

Transliteration: Kathalika ma ata allatheena min qablihim min rasoolin illa qaloo sahirun aw majnoonun

Translation: এভাবে যখনই তাদের আগের লোকেদের মধ্যে কোন রসূল এসেছে, তখনই তারা বলেছে- ‘সে যাদুকর না হয় উন্মাদ।’

51:53

أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ ﴿53﴾

Transliteration: Atawasaw bihi bal hum qawmun taghoona

Translation: তারা কি বংশ পরম্পরায় এরই অসিয়ত (অর্থাৎ অন্তিম সবক) দিয়ে আসছে, বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি।

51:54

فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ ﴿54﴾

Transliteration: Fatawalla AAanhum fama anta bimaloomin

Translation: কাজেই তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে লও, তার জন্য তুমি তিরস্কৃত হবে না।

51:55

وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ﴿55﴾

Transliteration: Wathakkir fainna alththikra tanfaAAu almumineena

Translation: আর তুমি উপদেশ দিতে থাক, কেননা উপদেশ মু’মিনদের উপকার করবে।

51:56

وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ﴿56﴾

Transliteration: Wama khalaqtu aljinna waalinsa illa liyaAAbudooni

Translation: আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে।

51:57

مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ﴿57﴾

Transliteration: Ma oreedu minhum min rizqin wama oreedu an yutAAimooni

Translation: আমি তাদের থেকে রিযক চাই না, আর আমি এও চাই না যে, তারা আমাকে খাওয়াবে।

51:58

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ﴿58﴾

Transliteration: Inna Allaha huwa alrrazzaqu thoo alquwwati almateenu

Translation: আল্লাহই তো রিযকদাতা, মহা শক্তিধর, প্রবল পরাক্রান্ত।

51:59

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ ﴿59﴾

Transliteration: Fainna lillatheena thalamoo thanooban mithla thanoobi ashabihim fala yastaAAjiloona

Translation: কাজেই যারা যুলম করেছে তাদের প্রাপ্য তাই যে প্রাপ্য পূর্বে ছিল তাদের মত লোকেদের; কাজেই (নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য) তারা যেন তাড়াহুড়া না করে।

51:60

فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿60﴾

Transliteration: Fawaylun lillatheena kafaroo min yawmihimu allathee yooAAadoona

Translation: কাফিরদের জন্য ধ্বংস (নেমে আসবে) তাদের সেদিনের যেদিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download