quranmকুরআন রিডারে খুলুন

Surah Al-Qalam transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

68:1

نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ﴿1﴾

Transliteration: Noon waalqalami wama yasturoona

Translation: নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।

68:2

مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ﴿2﴾

Transliteration: Ma anta biniAAmati rabbika bimajnoonin

Translation: তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।

68:3

وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ﴿3﴾

Transliteration: Wainna laka laajran ghayra mamnoonin

Translation: তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,

68:4

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ﴿4﴾

Transliteration: Wainnaka laAAala khuluqin AAatheemin

Translation: নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।

68:5

فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ﴿5﴾

Transliteration: Fasatubsiru wayubsiroona

Translation: শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,

68:6

بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ﴿6﴾

Transliteration: Biayyikumu almaftoonu

Translation: তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।

68:7

إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴿7﴾

Transliteration: Inna rabbaka huwa aAAlamu biman dalla AAan sabeelihi wahuwa aAAlamu bialmuhtadeena

Translation: তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।

68:8

فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ﴿8﴾

Transliteration: Fala tutiAAi almukaththibeena

Translation: কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।

68:9

وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ﴿9﴾

Transliteration: Waddoo law tudhinu fayudhinoona

Translation: তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,

68:10

وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ﴿10﴾

Transliteration: Wala tutiAA kulla hallafin maheenin

Translation: তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।

68:11

هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ﴿11﴾

Transliteration: Hammazin mashshain binameemin

Translation: যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,

68:12

مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ﴿12﴾

Transliteration: MannaAAin lilkhayri muAAtadin atheemin

Translation: যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

68:13

عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿13﴾

Transliteration: AAutullin baAAda thalika zaneemin

Translation: কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।

68:14

أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ ﴿14﴾

Transliteration: An kana tha malin wabaneena

Translation: কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।

68:15

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿15﴾

Transliteration: Itha tutla AAalayhi ayatuna qala asateeru alawwaleena

Translation: তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।

68:16

سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ﴿16﴾

Transliteration: Sanasimuhu AAala alkhurtoomi

Translation: আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।

68:17

إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ﴿17﴾

Transliteration: Inna balawnahum kama balawna ashaba aljannati ith aqsamoo layasrimunnaha musbiheena

Translation: আমি এদেরকে (অর্থাৎ মক্কাবাসীদেরকে) পরীক্ষা করেছি যেমন আমি বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। যখন তারা কসম করে বলেছিল যে, তারা সকাল বেলায় অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে।

68:18

وَلَا يَسۡتَثۡنُونَ ﴿18﴾

Transliteration: Wala yastathnoona

Translation: তারা ‘ইনশাআল্লাহ’ বলেনি।

68:19

فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ﴿19﴾

Transliteration: Fatafa AAalayha taifun min rabbika wahum naimoona

Translation: অতঃপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়ল যখন তারা ছিল নিদ্রিত।

68:20

فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ﴿20﴾

Transliteration: Faasbahat kaalssareemi

Translation: যার ফলে তা হয়ে গেল বিবর্ণ কাটা ফসলের মত।

68:21

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ﴿21﴾

Transliteration: Fatanadaw musbiheena

Translation: সকালে একে অপরকে ডেকে বলল,

68:22

أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ﴿22﴾

Transliteration: Ani ighdoo AAala harthikum in kuntum sarimeena

Translation: ‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল।

68:23

فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ﴿23﴾

Transliteration: Faintalaqoo wahum yatakhafatoona

Translation: তারা চুপি চুপি কথা বলতে বলতে চলল।

68:24

أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ﴿24﴾

Transliteration: An la yadkhulannaha alyawma AAalaykum miskeenun

Translation: ‘আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকীনরা অবশ্যই ঢুকতে না পারে।’

68:25

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ﴿25﴾

Transliteration: Waghadaw AAala hardin qadireena

Translation: তারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল।

68:26

فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ﴿26﴾

Transliteration: Falamma raawha qaloo inna ladalloona

Translation: অতঃপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল, ‘‘আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি,

68:27

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿27﴾

Transliteration: Bal nahnu mahroomoona

Translation: (অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল) বরং আমরা তো কপাল পোড়া।’’

68:28

قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ﴿28﴾

Transliteration: Qala awsatuhum alam aqul lakum lawla tusabbihoona

Translation: তাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’

68:29

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿29﴾

Transliteration: Qaloo subhana rabbina inna kunna thalimeena

Translation: তারা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম।’

68:30

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ﴿30﴾

Transliteration: Faaqbala baAAduhum AAala baAAdin yatalawamoona

Translation: অতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল।

68:31

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ﴿31﴾

Transliteration: Qaloo ya waylana inna kunna tagheena

Translation: তারা বলল, ‘দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী,

68:32

عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ﴿32﴾

Transliteration: AAasa rabbuna an yubdilana khayran minha inna ila rabbina raghiboona

Translation: সম্ভবতঃ আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উত্তম (বাগান) দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম।’

68:33

كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿33﴾

Transliteration: Kathalika alAAathabu walaAAathabu alakhirati akbaru law kanoo yaAAlamoona

Translation: ‘আযাব এ রকমই হয়ে থাকে। আর আখিরাতের ‘আযাব তো সবচেয়ে কঠিন। যদি তারা জানত!

68:34

إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿34﴾

Transliteration: Inna lilmuttaqeena AAinda rabbihim jannati alnnaAAeemi

Translation: মুত্তাক্বীদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে নি‘মাতে পরিপূর্ণ জান্নাত।

68:35

أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ﴿35﴾

Transliteration: AfanajAAalu almuslimeena kaalmujrimeena

Translation: আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মত গণ্য করব?

68:36

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿36﴾

Transliteration: Ma lakum kayfa tahkumoona

Translation: তোমাদের কী হয়েছে, তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ?

68:37

أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ﴿37﴾

Transliteration: Am lakum kitabun feehi tadrusoona

Translation: তোমাদের কাছে কি (আল্লাহর নাযিলকৃত) কোন কিতাব আছে যা পড়ে তোমরা জানতে পার যে,

68:38

إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿38﴾

Transliteration: Inna lakum feehi lama takhayyaroona

Translation: তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ কর?

68:39

أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ﴿39﴾

Transliteration: Am lakum aymanun AAalayna balighatun ila yawmi alqiyamati inna lakum lama tahkumoona

Translation: অথবা তোমাদের জন্য আমার উপর কি ক্বিয়ামত পর্যন্ত বলবৎ কোন দায়বদ্ধতা আছে যে, তোমরা যা দাবী করবে তাই পাবে?

68:40

سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿40﴾

Transliteration: Salhum ayyuhum bithalika zaAAeemun

Translation: তুমি তাদেরকে জিজ্ঞেস কর (আল্লাহ যে তাদের সঙ্গে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ) এ ব্যাপারে তাদের মধ্যে কোন্ ব্যক্তি জামিনদার (গ্যারান্টর)?

68:41

أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿41﴾

Transliteration: Am lahum shurakao falyatoo bishurakaihim in kanoo sadiqeena

Translation: অথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে।

68:42

يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ﴿42﴾

Transliteration: Yawma yukshafu AAan saqin wayudAAawna ila alssujoodi fala yastateeAAoona

Translation: যেদিন (ক্বিয়ামতে) পায়ের গোছা (হাঁটুর নিম্নভাগ) উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না।

68:43

خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ﴿43﴾

Transliteration: KhashiAAatan absaruhum tarhaquhum thillatun waqad kanoo yudAAawna ila alssujoodi wahum salimoona

Translation: তাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। (দুনিয়াতে) তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সেজদা করার জন্য ডাকা হত (কিন্তু তারা সেজদা করত না)

68:44

فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴿44﴾

Transliteration: Fatharnee waman yukaththibu bihatha alhadeethi sanastadrijuhum min haythu la yaAAlamoona

Translation: কাজেই ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এ বাণীকে অস্বীকার করেছে। আমি তাদেরকে ক্রমে ক্রমে আস্তে আস্তে এমনভাবে ধরে টান দিব যে, তারা একটু টেরও পাবে না।

68:45

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ﴿45﴾

Transliteration: Waomlee lahum inna kaydee mateenun

Translation: আমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত।

68:46

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿46﴾

Transliteration: Am tasaluhum ajran fahum min maghramin muthqaloona

Translation: তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, দেনার দায়ভার বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে?

68:47

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿47﴾

Transliteration: Am AAindahumu alghaybu fahum yaktuboona

Translation: নাকি তাদের কাছে গায়বের খবর আছে যা তা তারা লিখে রাখে।

68:48

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ﴿48﴾

Transliteration: Faisbir lihukmi rabbika wala takun kasahibi alhooti ith nada wahuwa makthoomun

Translation: কাজেই তুমি তোমার প্রতিপালকের হুকুমের জন্য ধৈর্য ধরে অপেক্ষা কর, আর মাছওয়ালা [ইউনুস (আঃ)] এর মত (অধৈর্য) হয়ো না। স্মরণ কর যখন সে (তার প্রতিপালককে ডাক দিয়েছিল চিন্তায় দুঃখে আচ্ছন্ন হয়ে।

68:49

لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ﴿49﴾

Transliteration: Lawla an tadarakahu niAAmatun min rabbihi lanubitha bialAAarai wahuwa mathmoomun

Translation: তার প্রতিপালকের অনুগ্রহ যদি তার কাছে না পৌঁছত, তাহলে সে লাঞ্ছিত অবস্থায় ধুঁধুঁ বালুকাময় তীরে নিক্ষিপ্ত হত।

68:50

فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ ﴿50﴾

Transliteration: Faijtabahu rabbuhu fajaAAalahu mina alssaliheena

Translation: এভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।

68:51

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ﴿51﴾

Transliteration: Wain yakadu allatheena kafaroo layuzliqoonaka biabsarihim lamma samiAAoo alththikra wayaqooloona innahu lamajnoonun

Translation: কাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, ‘‘সে তো অবশ্যই পাগল।’’

68:52

وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿52﴾

Transliteration: Wama huwa illa thikrun lilAAalameena

Translation: অথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download