quranmকুরআন রিডারে খুলুন

Surah Ad-Dukhan transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

44:1

حمٓ ﴿1﴾

Transliteration: Hameem

Translation: হা-মীম।

44:2

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿2﴾

Transliteration: Waalkitabi almubeeni

Translation: সুস্পষ্ট কিতাবের কসম!

44:3

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ﴿3﴾

Transliteration: Inna anzalnahu fee laylatin mubarakatin inna kunna munthireena

Translation: আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী।

44:4

فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ﴿4﴾

Transliteration: Feeha yufraqu kullu amrin hakeemin

Translation: এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়

44:5

أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ﴿5﴾

Transliteration: Amran min AAindina inna kunna mursileena

Translation: আমার আদেশক্রমে, আমিই প্রেরণকারী,

44:6

رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿6﴾

Transliteration: Rahmatan min rabbika innahu huwa alssameeAAu alAAaleemu

Translation: তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

44:7

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿7﴾

Transliteration: Rabbi alssamawati waalardi wama baynahuma in kuntum mooqineena

Translation: আকাশ ও পৃথিবী এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক, (তাঁর মর্যাদা যে কত মহান এ কথা উপলব্ধি করে নাও) যদি তোমরা সত্যিকারই বিশ্বাসী হয়ে থাক।

44:8

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿8﴾

Transliteration: La ilaha illa huwa yuhyee wayumeetu rabbukum warabbu abaikumu alawwaleena

Translation: তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের পিতৃপুরুষদেরও প্রতিপালক।

44:9

بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ ﴿9﴾

Transliteration: Bal hum fee shakkin yalAAaboona

Translation: কিন্তু তারা সংশয়ের মাঝে খেলায় মত্ত।

44:10

فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ ﴿10﴾

Transliteration: Fairtaqib yawma tatee alssamao bidukhanin mubeenin

Translation: অতএব তুমি অপেক্ষা কর সে দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে যা সুস্পষ্ট (ভাবে দেখা যাবে)।

44:11

يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ ﴿11﴾

Transliteration: Yaghsha alnnasa hatha AAathabun aleemun

Translation: (যা) মানুষকে ঢেকে নেবে, তা হবে ভয়াবহ শাস্তি।

44:12

رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ ﴿12﴾

Transliteration: Rabbana ikshif AAanna alAAathaba inna muminoona

Translation: (তখন তারা আরয করবে)- হে আমাদের পালনকর্তা! আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনলাম।

44:13

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ﴿13﴾

Transliteration: Anna lahumu alththikra waqad jaahum rasoolun mubeenun

Translation: তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল।

44:14

ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ﴿14﴾

Transliteration: Thumma tawallaw AAanhu waqaloo muAAallamun majnoonun

Translation: এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলছে (সে হল এক) পাগল- যাকে শিখিয়ে দেয়া হয়েছে।

44:15

إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ﴿15﴾

Transliteration: Inna kashifoo alAAathabi qaleelan innakum AAaidoona

Translation: আমি কিছুকালের জন্য ‘আযাব সরিয়ে নেব, তখন তোমরা আগে যা করছিলে তাই আবার করবে।

44:16

يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ ﴿16﴾

Transliteration: Yawma nabtishu albatshata alkubra inna muntaqimoona

Translation: যেদিন আমি তোমাদেরকে ভীষণভাবে পাকড়াও করব, সেদিন আমি আবশ্যই প্রতিশোধ নেব।

44:17

وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ ﴿17﴾

Transliteration: Walaqad fatanna qablahum qawma firAAawna wajaahum rasoolun kareemun

Translation: তাদের পূর্বে আমি ফেরাউন জাতিকে পরীক্ষা করেছিলাম। তাদের কাছে এসেছিল এক সম্মানিত রসূল।

44:18

أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿18﴾

Transliteration: An addoo ilayya AAibada Allahi innee lakum rasoolun ameenun

Translation: সে বলেছিল- আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসূল।

44:19

وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿19﴾

Transliteration: Waan la taAAloo AAala Allahi innee ateekum bisultanin mubeenin

Translation: আর আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য দেখাইও না, আমি তোমাদের কাছে (আমার রসূল হওয়ার) সুস্পষ্ট প্রমাণ পেশ করছি।

44:20

وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ﴿20﴾

Transliteration: Wainnee AAuthtu birabbee warabbikum an tarjumooni

Translation: আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি যাতে তোমরা আমাকে পাথরের আঘাতে হত্যা না কর।

44:21

وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ ﴿21﴾

Transliteration: Wain lam tuminoo lee faiAAtazilooni

Translation: তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না আনো, কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাক।

44:22

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَـٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ ﴿22﴾

Transliteration: FadaAAa rabbahu anna haolai qawmun mujrimoona

Translation: (কিন্তু তারা ছিল আক্রমণমুখী) তখন সে তার পালনকর্তার নিকট দু‘আ করল- এরা অপরাধী জাতি।

44:23

فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿23﴾

Transliteration: Faasri biAAibadee laylan innakum muttabaAAoona

Translation: (তখন আমি বললাম) তুমি আমার বান্দাহদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়, তোমাদের পিছু ধাওয়া করা হবে।

44:24

وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ ﴿24﴾

Transliteration: Waotruki albahra rahwan innahum jundun mughraqoona

Translation: (মূসা বানী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে সমুদ্রকে আবার প্রবহমান করার জন্য স্বীয় লাঠি নিক্ষেপ করলে আল্লাহ বললেন) সমুদ্রকে স্থির থাকতে দাও, তারা (অর্থাৎ ফেরাউনী দল) এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।

44:25

كَمۡ تَرَكُواْ مِن جَنَّـٰتٖ وَعُيُونٖ ﴿25﴾

Transliteration: Kam tarakoo min jannatin waAAuyoonin

Translation: তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,

44:26

وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿26﴾

Transliteration: WazurooAAin wamaqamin kareemin

Translation: শস্য ক্ষেত, আর অভিজাত স্থান,

44:27

وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ ﴿27﴾

Transliteration: WanaAAmatin kanoo feeha fakiheena

Translation: আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।

44:28

كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ ﴿28﴾

Transliteration: Kathalika waawrathnaha qawman akhareena

Translation: এমনটাই হয়েছিল, অতঃপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।

44:29

فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ ﴿29﴾

Transliteration: Fama bakat AAalayhimu alssamao waalardu wama kanoo munthareena

Translation: আসমান আর যমীন তাদের জন্য কাঁদেনি, আর তাদেরকে একটু অবসরও দেয়া হয়নি।

44:30

وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ﴿30﴾

Transliteration: Walaqad najjayna banee israeela mina alAAathabi almuheeni

Translation: আমি বানী ইসরাঈলকে রক্ষা করেছিলাম অপমানজনক শাস্তি হতে

44:31

مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ ﴿31﴾

Transliteration: Min firAAawna innahu kana AAaliyan mina almusrifeena

Translation: ফেরাউনের। সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে।

44:32

وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿32﴾

Transliteration: Walaqadi ikhtarnahum AAala AAilmin AAala alAAalameena

Translation: আমি জেনে বুঝেই বিশ্বজগতের উপর তাদেরকে (অর্থাৎ বানী ইসরাঈলকে) বেছে নিয়েছিলাম।

44:33

وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَـٰٓؤٞاْ مُّبِينٌ ﴿33﴾

Transliteration: Waataynahum mina alayati ma feehi balaon mubeenun

Translation: এবং তাদেরকে আমি এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল।

44:34

إِنَّ هَـٰٓؤُلَآءِ لَيَقُولُونَ ﴿34﴾

Transliteration: Inna haolai layaqooloona

Translation: এই কাফিররা বলে,

44:35

إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ ﴿35﴾

Transliteration: In hiya illa mawtatuna aloola wama nahnu bimunshareena

Translation: আমাদের প্রথম মৃত্যুর পর আর কিছু নাই আর আমরা পুনরুত্থিত হব না।

44:36

فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿36﴾

Transliteration: Fatoo biabaina in kuntum sadiqeena

Translation: (মৃত্যুর পর মানুষকে পুনরুত্থিত করা হবে- তোমাদের এ কথায়) তোমরা যদি সত্য হও, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির কর।

44:37

أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ﴿37﴾

Transliteration: Ahum khayrun am qawmu tubbaAAin waallatheena min qablihim ahlaknahum innahum kanoo mujrimeena

Translation: এরাই শ্রেষ্ঠ, না তুব্বা সম্প্রদায় আর তাদের আগে যারা ছিল তারা? আমিতো ওদেরকে ধ্বংস করে দিয়েছি। তারা ছিল অপরাধী।

44:38

وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ﴿38﴾

Transliteration: Wama khalaqna alssamawati waalarda wama baynahuma laAAibeena

Translation: আমি আকাশ, যমীন আর এদের মাঝে যা আছে সে সব খেল-তামাশার ফলে সৃষ্টি করিনি।

44:39

مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿39﴾

Transliteration: Ma khalaqnahuma illa bialhaqqi walakinna aktharahum la yaAAlamoona

Translation: আমি ওদু’টিকে সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।

44:40

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ ﴿40﴾

Transliteration: Inna yawma alfasli meeqatuhum ajmaAAeena

Translation: ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় ।

44:41

يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿41﴾

Transliteration: Yawma la yughnee mawlan AAan mawlan shayan wala hum yunsaroona

Translation: যেদিন বন্ধু বন্ধুর কোন উপকারে আসবে না, আর তাদেরকে সাহায্যও করা হবে না।

44:42

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿42﴾

Transliteration: Illa man rahima Allahu innahu huwa alAAazeezu alrraheemu

Translation: তবে আল্লাহ যার প্রতি রহমত করবেন তার কথা আলাদা। তিনি মহাপরাক্রান্ত, বড়ই দয়ালু।

44:43

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ ﴿43﴾

Transliteration: Inna shajarata alzzaqqoomi

Translation: নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)

44:44

طَعَامُ ٱلۡأَثِيمِ ﴿44﴾

Transliteration: TaAAamu alatheemi

Translation: পাপীর খাদ্য

44:45

كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ ﴿45﴾

Transliteration: Kaalmuhli yaghlee fee albutooni

Translation: গলিত তামার মত পেটে ফুটতে থাকবে।

44:46

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ﴿46﴾

Transliteration: Kaghalyi alhameemi

Translation: ফুটন্ত পানির মত,

44:47

خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿47﴾

Transliteration: Khuthoohu faiAAtiloohu ila sawai aljaheemi

Translation: (বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে।

44:48

ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ﴿48﴾

Transliteration: Thumma subboo fawqa rasihi min AAathabi alhameemi

Translation: অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে ‘আযাব দাও।

44:49

ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ﴿49﴾

Transliteration: Thuq innaka anta alAAazeezu alkareemu

Translation: (বলা হবে) গ্রহণ কর স্বাদ-তুমি তো ছিলে ক্ষমতাশালী, সম্মানী।

44:50

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ ﴿50﴾

Transliteration: Inna hatha ma kuntum bihi tamtaroona

Translation: এ হল তাই যাতে তোমরা সন্দেহ করতে।

44:51

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ﴿51﴾

Transliteration: Inna almuttaqeena fee maqamin ameenin

Translation: নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,

44:52

فِي جَنَّـٰتٖ وَعُيُونٖ ﴿52﴾

Transliteration: Fee jannatin waAAuyoonin

Translation: বাগান আর ঝরণার মাঝে

44:53

يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ﴿53﴾

Transliteration: Yalbasoona min sundusin waistabraqin mutaqabileena

Translation: তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী কাপড়, আর বসবে মুখোমুখী হয়ে।

44:54

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ﴿54﴾

Transliteration: Kathalika wazawwajnahum bihoorin AAeenin

Translation: এ রকমই হবে, আর তাদের বিয়ে দিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে।

44:55

يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ﴿55﴾

Transliteration: YadAAoona feeha bikulli fakihatin amineena

Translation: সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে।

44:56

لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿56﴾

Transliteration: La yathooqoona feeha almawta illa almawtata aloola wawaqahum AAathaba aljaheemi

Translation: সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না (সেই) প্রথম মৃত্যুর পর, আর তিনি তাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন

44:57

فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿57﴾

Transliteration: Fadlan min rabbika thalika huwa alfawzu alAAatheemu

Translation: তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ, এটাই হল মহা সাফল্য।

44:58

فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿58﴾

Transliteration: Fainnama yassarnahu bilisanika laAAallahum yatathakkaroona

Translation: আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।

44:59

فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ﴿59﴾

Transliteration: Fairtaqib innahum murtaqiboona

Translation: কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download