quranmকুরআন রিডারে খুলুন

Surah Ar-Rahman transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

55:1

ٱلرَّحۡمَٰنُ ﴿1﴾

Transliteration: Alrrahmanu

Translation: পরম দয়ালু (আল্লাহ),

55:2

عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ﴿2﴾

Transliteration: AAallama alqurana

Translation: তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,

55:3

خَلَقَ ٱلۡإِنسَٰنَ ﴿3﴾

Transliteration: Khalaqa alinsana

Translation: তিনিই মানুষ সৃষ্টি করেছেন,

55:4

عَلَّمَهُ ٱلۡبَيَانَ ﴿4﴾

Transliteration: AAallamahu albayana

Translation: তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,

55:5

ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ ﴿5﴾

Transliteration: Alshshamsu waalqamaru bihusbanin

Translation: সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।

55:6

وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ ﴿6﴾

Transliteration: Waalnnajmu waalshshajaru yasjudani

Translation: তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,

55:7

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ ﴿7﴾

Transliteration: Waalssamaa rafaAAaha wawadaAAa almeezana

Translation: তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,

55:8

أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ ﴿8﴾

Transliteration: Alla tatghaw fee almeezani

Translation: যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,

55:9

وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ ﴿9﴾

Transliteration: Waaqeemoo alwazna bialqisti wala tukhsiroo almeezana

Translation: সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,

55:10

وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ﴿10﴾

Transliteration: Waalarda wadaAAaha lilanami

Translation: আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,

55:11

فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ ﴿11﴾

Transliteration: Feeha fakihatun waalnnakhlu thatu alakmami

Translation: এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,

55:12

وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ ﴿12﴾

Transliteration: Waalhabbu thoo alAAasfi waalrrayhani

Translation: আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।

55:13

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿13﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?

55:14

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ﴿14﴾

Transliteration: Khalaqa alinsana min salsalin kaalfakhkhari

Translation: তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,

55:15

وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ ﴿15﴾

Transliteration: Wakhalaqa aljanna min marijin min narin

Translation: আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।

55:16

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿16﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:17

رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ ﴿17﴾

Transliteration: Rabbu almashriqayni warabbu almaghribayni

Translation: তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,

55:18

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿18﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:19

مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ ﴿19﴾

Transliteration: Maraja albahrayni yaltaqiyani

Translation: দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,

55:20

بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ ﴿20﴾

Transliteration: Baynahuma barzakhun la yabghiyani

Translation: (কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।

55:21

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿21﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:22

يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ ﴿22﴾

Transliteration: Yakhruju minhuma alluluo waalmarjanu

Translation: এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,

55:23

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿23﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:24

وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ ﴿24﴾

Transliteration: Walahu aljawari almunshaatu fee albahri kaalaAAlami

Translation: পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।

55:25

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿25﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:26

كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ ﴿26﴾

Transliteration: Kullu man AAalayha fanin

Translation: পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,

55:27

وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿27﴾

Transliteration: Wayabqa wajhu rabbika thoo aljalali waalikrami

Translation: কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,

55:28

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿28﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:29

يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ ﴿29﴾

Transliteration: Yasaluhu man fee alssamawati waalardi kulla yawmin huwa fee shanin

Translation: আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।

55:30

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿30﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:31

سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ ﴿31﴾

Transliteration: Sanafrughu lakum ayyuha alththaqalani

Translation: (দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,

55:32

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿32﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:33

يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ ﴿33﴾

Transliteration: Ya maAAshara aljinni waalinsi ini istataAAtum an tanfuthoo min aqtari alssamawati waalardi faonfuthoo la tanfuthoona illa bisultanin

Translation: হে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।

55:34

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿34﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:35

يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ ﴿35﴾

Transliteration: Yursalu AAalaykuma shuwathun min narin wanuhasun fala tantasirani

Translation: (অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।

55:36

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿36﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:37

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ ﴿37﴾

Transliteration: Faitha inshaqqati alssamao fakanat wardatan kaalddihani

Translation: যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে

55:38

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿38﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:39

فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ ﴿39﴾

Transliteration: Fayawmaithin la yusalu AAan thanbihi insun wala jannun

Translation: সে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।

55:40

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿40﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:41

يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ ﴿41﴾

Transliteration: YuAArafu almujrimoona biseemahum fayukhathu bialnnawasee waalaqdami

Translation: অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।

55:42

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿42﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:43

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿43﴾

Transliteration: Hathihi jahannamu allatee yukaththibu biha almujrimoona

Translation: এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।

55:44

يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ ﴿44﴾

Transliteration: Yatoofoona baynaha wabayna hameemin anin

Translation: সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।

55:45

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿45﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:46

وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ﴿46﴾

Transliteration: Waliman khafa maqama rabbihi jannatani

Translation: আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।

55:47

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿47﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?

55:48

ذَوَاتَآ أَفۡنَانٖ ﴿48﴾

Transliteration: Thawata afnanin

Translation: দু’টোই শাখা পল্লবে ভরপুর।

55:49

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿49﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:50

فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ ﴿50﴾

Transliteration: Feehima AAaynani tajriyani

Translation: দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।

55:51

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿51﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:52

فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ ﴿52﴾

Transliteration: Feehima min kulli fakihatin zawjani

Translation: উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।

55:53

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿53﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:54

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ﴿54﴾

Transliteration: Muttakieena AAala furushin batainuha min istabraqin wajana aljannatayni danin

Translation: তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।

55:55

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿55﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:56

فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿56﴾

Transliteration: Feehinna qasiratu alttarfi lam yatmithhunna insun qablahum wala jannun

Translation: তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।

55:57

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿57﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:58

كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ ﴿58﴾

Transliteration: Kaannahunna alyaqootu waalmarjanu

Translation: তারা যেন পদ্মরাগ ও প্রবাল।

55:59

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿59﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:60

هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ ﴿60﴾

Transliteration: Hal jazao alihsani illa alihsanu

Translation: উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?

55:61

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿61﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:62

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ﴿62﴾

Transliteration: Wamin doonihima jannatani

Translation: এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।

55:63

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿63﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:64

مُدۡهَآمَّتَانِ ﴿64﴾

Transliteration: Mudhammatani

Translation: ঘন সবুজ এ বাগান দু’টো।

55:65

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿65﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:66

فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ ﴿66﴾

Transliteration: Feehima AAaynani naddakhatani

Translation: দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।

55:67

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿67﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:68

فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ ﴿68﴾

Transliteration: Feehima fakihatun wanakhlun warummanun

Translation: তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,

55:69

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿69﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:70

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ﴿70﴾

Transliteration: Feehinna khayratun hisanun

Translation: তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।

55:71

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿71﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:72

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ ﴿72﴾

Transliteration: Hoorun maqsooratun fee alkhiyami

Translation: (সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।

55:73

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿73﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:74

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴿74﴾

Transliteration: Lam yatmithhunna insun qablahum wala jannun

Translation: পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।

55:75

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿75﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:76

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ﴿76﴾

Transliteration: Muttakieena AAala rafrafin khudrin waAAabqariyyin hisanin

Translation: তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,

55:77

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿77﴾

Transliteration: Fabiayyi alai rabbikuma tukaththibani

Translation: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

55:78

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ ﴿78﴾

Transliteration: Tabaraka ismu rabbika thee aljalali waalikrami

Translation: মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download