quranmকুরআন রিডারে খুলুন

Surah Al-Mursalat transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

77:1

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ﴿1﴾

Transliteration: Waalmursalati AAurfan

Translation: পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,

77:2

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ﴿2﴾

Transliteration: FaalAAasifati AAasfan

Translation: অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,

77:3

وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا ﴿3﴾

Transliteration: Waalnnashirati nashran

Translation: শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,

77:4

فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ﴿4﴾

Transliteration: Faalfariqati farqan

Translation: আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,

77:5

فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ﴿5﴾

Transliteration: Faalmulqiyati thikran

Translation: অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,

77:6

عُذۡرًا أَوۡ نُذۡرًا ﴿6﴾

Transliteration: AAuthran aw nuthran

Translation: (বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।

77:7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ﴿7﴾

Transliteration: Innama tooAAadoona lawaqiAAun

Translation: তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।

77:8

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ﴿8﴾

Transliteration: Faitha alnnujoomu tumisat

Translation: যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,

77:9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ﴿9﴾

Transliteration: Waitha alssamao furijat

Translation: যখন আকাশ বিদীর্ণ হবে,

77:10

وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ﴿10﴾

Transliteration: Waitha aljibalu nusifat

Translation: যখন পবর্তমালা ধুনিত হবে।

77:11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ﴿11﴾

Transliteration: Waitha alrrusulu oqqitat

Translation: যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।

77:12

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ﴿12﴾

Transliteration: Liayyi yawmin ojjilat

Translation: (এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?

77:13

لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ﴿13﴾

Transliteration: Liyawmi alfasli

Translation: চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।

77:14

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ﴿14﴾

Transliteration: Wama adraka ma yawmu alfasli

Translation: সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?

77:15

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿15﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:16

أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ﴿16﴾

Transliteration: Alam nuhliki alawwaleena

Translation: আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?

77:17

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ﴿17﴾

Transliteration: Thumma nutbiAAuhumu alakhireena

Translation: অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।

77:18

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿18﴾

Transliteration: Kathalika nafAAalu bialmujrimeena

Translation: অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।

77:19

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿19﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:20

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ﴿20﴾

Transliteration: Alam nakhluqkum min main maheenin

Translation: আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?

77:21

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ﴿21﴾

Transliteration: FajaAAalnahu fee qararin makeenin

Translation: অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।

77:22

إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ﴿22﴾

Transliteration: Ila qadarin maAAloomin

Translation: একটা নির্ধারিত সময় পর্যন্ত,

77:23

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ﴿23﴾

Transliteration: Faqadarna faniAAma alqadiroona

Translation: অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!

77:24

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿24﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:25

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ﴿25﴾

Transliteration: Alam najAAali alarda kifatan

Translation: আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?

77:26

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ﴿26﴾

Transliteration: Ahyaan waamwatan

Translation: জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।

77:27

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ﴿27﴾

Transliteration: WajaAAalna feeha rawasiya shamikhatin waasqaynakum maan furatan

Translation: আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।

77:28

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿28﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:29

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿29﴾

Transliteration: Intaliqoo ila ma kuntum bihi tukaththiboona

Translation: (তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।

77:30

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ﴿30﴾

Transliteration: Intaliqoo ila thillin thee thalathi shuAAabin

Translation: ‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),

77:31

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ﴿31﴾

Transliteration: La thaleelin wala yughnee mina allahabi

Translation: যা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।

77:32

إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ ﴿32﴾

Transliteration: Innaha tarmee bishararin kaalqasri

Translation: সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,

77:33

كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ﴿33﴾

Transliteration: Kaannahu jimalatun sufrun

Translation: যেন হলুদ রঙ্গের উটের সারি,

77:34

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿34﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:35

هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ﴿35﴾

Transliteration: Hatha yawmu la yantiqoona

Translation: এদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,

77:36

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ﴿36﴾

Transliteration: Wala yuthanu lahum fayaAAtathiroona

Translation: তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।

77:37

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿37﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:38

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ﴿38﴾

Transliteration: Hatha yawmu alfasli jamaAAnakum waalawwaleena

Translation: এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।

77:39

فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ﴿39﴾

Transliteration: Fain kana lakum kaydun fakeedooni

Translation: এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।

77:40

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿40﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:41

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ﴿41﴾

Transliteration: Inna almuttaqeena fee thilalin waAAuyoonin

Translation: মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,

77:42

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ﴿42﴾

Transliteration: Wafawakiha mimma yashtahoona

Translation: আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।

77:43

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿43﴾

Transliteration: Kuloo waishraboo haneean bima kuntum taAAmaloona

Translation: (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।

77:44

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿44﴾

Transliteration: Inna kathalika najzee almuhsineena

Translation: সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।

77:45

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿45﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:46

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ﴿46﴾

Transliteration: Kuloo watamattaAAoo qaleelan innakum mujrimoona

Translation: (ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।

77:47

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿47﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:48

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ﴿48﴾

Transliteration: Waitha qeela lahumu irkaAAoo la yarkaAAoona

Translation: তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।

77:49

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿49﴾

Transliteration: Waylun yawmaithin lilmukaththibeena

Translation: সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

77:50

فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ﴿50﴾

Transliteration: Fabiayyi hadeethin baAAdahu yuminoona

Translation: তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download