quranmকুরআন রিডারে খুলুন

Surah An-Najm transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

53:1

وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ﴿1﴾

Transliteration: Waalnnajmi itha hawa

Translation: শপথ তারকার যখন তা অস্ত যায়,

53:2

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ﴿2﴾

Transliteration: Ma dalla sahibukum wama ghawa

Translation: তোমাদের (মাঝে ছোট থেকে বড় হয়েছে সেই) সঙ্গী গুমরাহও নয় আর ভুলপথে পরিচালিতও নয়,

53:3

وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ﴿3﴾

Transliteration: Wama yantiqu AAani alhawa

Translation: আর সে মনগড়া কথাও বলে না।

53:4

إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ﴿4﴾

Transliteration: In huwa illa wahyun yooha

Translation: তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়,

53:5

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ﴿5﴾

Transliteration: AAallamahu shadeedu alquwa

Translation: তাকে শিক্ষা দেয় শক্তিশালী,

53:6

ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ ﴿6﴾

Transliteration: Thoo mirratin faistawa

Translation: প্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল,

53:7

وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ﴿7﴾

Transliteration: Wahuwa bialofuqi alaAAla

Translation: আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে,

53:8

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴿8﴾

Transliteration: Thumma dana fatadalla

Translation: অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে,

53:9

فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ﴿9﴾

Transliteration: Fakana qaba qawsayni aw adna

Translation: ফলে [নবী (সাঃ) ও জিবরাঈলের মাঝে] দুই ধনুকের ব্যবধান রইল অথবা আরো কম।

53:10

فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ﴿10﴾

Transliteration: Faawha ila AAabdihi ma awha

Translation: তখন (আল্লাহ) তাঁর বান্দাহর প্রতি ওয়াহী করলেন যা ওয়াহী করার ছিল।

53:11

مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ﴿11﴾

Transliteration: Ma kathaba alfuadu ma raa

Translation: (নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল।

53:12

أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ﴿12﴾

Transliteration: Afatumaroonahu AAala ma yara

Translation: সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে?

53:13

وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ﴿13﴾

Transliteration: Walaqad raahu nazlatan okhra

Translation: অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল

53:14

عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ﴿14﴾

Transliteration: AAinda sidrati almuntaha

Translation: শেষসীমার বরই গাছের কাছে,

53:15

عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ﴿15﴾

Transliteration: AAindaha jannatu almawa

Translation: যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

53:16

إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ﴿16﴾

Transliteration: Ith yaghsha alssidrata ma yaghsha

Translation: যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়)

53:17

مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ﴿17﴾

Transliteration: Ma zagha albasaru wama tagha

Translation: (নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি।

53:18

لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ﴿18﴾

Transliteration: Laqad raa min ayati rabbihi alkubra

Translation: সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল।

53:19

أَفَرَءَيۡتُمُ ٱللَّـٰتَ وَٱلۡعُزَّىٰ ﴿19﴾

Transliteration: Afaraaytumu allata waalAAuzza

Translation: তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ?

53:20

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ﴿20﴾

Transliteration: Wamanata alththalithata alokhra

Translation: আর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত)

53:21

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ﴿21﴾

Transliteration: Alakumu alththakaru walahu alontha

Translation: কী! তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান?

53:22

تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ﴿22﴾

Transliteration: Tilka ithan qismatun deeza

Translation: তাহলে এটাতো খুবই অসঙ্গত ভাগ-বাঁটোয়ারা।

53:23

إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ﴿23﴾

Transliteration: In hiya illa asmaon sammaytumooha antum waabaokum ma anzala Allahu biha min sultanin in yattabiAAoona illa alththanna wama tahwa alanfusu walaqad jaahum min rabbihimu alhuda

Translation: এগুলো তো কেবল কতকগুলো নাম যে নাম তোমরা আর তোমাদের পিতৃ পৃরুষরা রেখেছ, এর পক্ষে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে, যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

53:24

أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴿24﴾

Transliteration: Am lilinsani ma tamanna

Translation: মানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে),

53:25

فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ﴿25﴾

Transliteration: Falillahi alakhiratu waaloola

Translation: কেননা আল্লাহই পরকাল আর ইহকালের মালিক।

53:26

وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ﴿26﴾

Transliteration: Wakam min malakin fee alssamawati la tughnee shafaAAatuhum shayan illa min baAAdi an yathana Allahu liman yashao wayarda

Translation: আকাশে কতই না ফেরেশতা আছে তাদের সুপারিশ কোনই কাজে আসবে না, তবে (কাজে আসবে) যদি তিনি অনুমতি দেন যার জন্য আল্লাহ ইচ্ছে করবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট।

53:27

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَـٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ﴿27﴾

Transliteration: Inna allatheena la yuminoona bialakhirati layusammoona almalaikata tasmiyata alontha

Translation: যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদের স্ত্রীবাচক নামে নামকরণ করে থাকে।

53:28

وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا ﴿28﴾

Transliteration: Wama lahum bihi min AAilmin in yattabiAAoona illa alththanna wainna alththanna la yughnee mina alhaqqi shayan

Translation: অথচ এ বিষয়ে তাদের কোনই জ্ঞান নেই, তারা কেবল অনুমানেরই অনুসরণ করছে, আর প্রকৃত সত্যের মুকাবালায় অনুমান কোনই কাজে আসে না।

53:29

فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿29﴾

Transliteration: FaaAArid AAan man tawalla AAan thikrina walam yurid illa alhayata alddunya

Translation: কাজেই যে আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় আর পার্থিব জীবন ছাড়া (অন্য কিছুই) কামনা করে না, তুমি তাকে এড়িয়ে চল।

53:30

ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ﴿30﴾

Transliteration: Thalika mablaghuhum mina alAAilmi inna rabbaka huwa aAAlamu biman dalla AAan sabeelihi wahuwa aAAlamu bimani ihtada

Translation: তাদের জ্ঞানের দৌড় ঐ পর্যন্তই। তোমার প্রতিপালক খুব ভাল করেই জানেন কে তার পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর তিনি ভালই জানেন কে সঠিক পথে আছে।

53:31

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ﴿31﴾

Transliteration: Walillahi ma fee alssamawati wama fee alardi liyajziya allatheena asaoo bima AAamiloo wayajziya allatheena ahsanoo bialhusna

Translation: যা আছে আকাশে আর যা আছে যমীনে সব আল্লাহরই- যাতে তিনি যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের কাজের প্রতিফল দেন আর যারা সৎকর্ম করে তাদেরকে দেন শুভ প্রতিফল।

53:32

ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴿32﴾

Transliteration: Allatheena yajtaniboona kabaira alithmi waalfawahisha illa allamama inna rabbaka wasiAAu almaghfirati huwa aAAlamu bikum ith anshaakum mina alardi waith antum ajinnatun fee butooni ommahatikum fala tuzakkoo anfusakum huwa aAAlamu bimani ittaqa

Translation: যারা বিরত থাকে বড় বড় পাপ আর অশ্লীল কার্যকলাপ থেকে ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া; বস্তুতঃ তোমার প্রতিপালক ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত। তিনি তোমাদের সম্পর্কে খুব ভালভাবেই জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে ভ্রুণ অবস্থায় ছিলে। কাজেই নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। কে তাক্বওয়া অবলম্বন করে তা তিনি ভালভাবেই জানেন।

53:33

أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ﴿33﴾

Transliteration: Afaraayta allathee tawalla

Translation: তুমি কি তাকে দেখেছ যে (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নেয়?

53:34

وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ ﴿34﴾

Transliteration: WaaAAta qaleelan waakda

Translation: এবং সামান্য দান করে অতঃপর (হৃদয়) শক্ত করে ফেলে?

53:35

أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ﴿35﴾

Transliteration: aAAindahu AAilmu alghaybi fahuwa yara

Translation: তার কি অদৃশ্যের জ্ঞান আছে যার কারণে সে দেখতে পায়?

53:36

أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ﴿36﴾

Transliteration: Am lam yunabba bima fee suhufi moosa

Translation: নাকি মূসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি,

53:37

وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ﴿37﴾

Transliteration: Waibraheema allathee waffa

Translation: আর ইবরাহীমের (কিতাবের খবর) যে (ইবরাহীম) ছিল পুরোপুরি দায়িত্ব পালনকারী।

53:38

أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ ﴿38﴾

Transliteration: Alla taziru waziratun wizra okhra

Translation: (সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা।

53:39

وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ﴿39﴾

Transliteration: Waan laysa lilinsani illa ma saAAa

Translation: আর এই যে, মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না,

53:40

وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ﴿40﴾

Transliteration: Waanna saAAyahu sawfa yura

Translation: আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,

53:41

ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ﴿41﴾

Transliteration: Thumma yujzahu aljazaa alawfa

Translation: অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল

53:42

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ﴿42﴾

Transliteration: Waanna ila rabbika almuntaha

Translation: আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত,

53:43

وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ ﴿43﴾

Transliteration: Waannahu huwa adhaka waabka

Translation: আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।

53:44

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا ﴿44﴾

Transliteration: Waannahu huwa amata waahya

Translation: আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।

53:45

وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ﴿45﴾

Transliteration: Waannahu khalaqa alzzawjayni alththakara waalontha

Translation: আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী,

53:46

مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ﴿46﴾

Transliteration: Min nutfatin itha tumna

Translation: এক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয়

53:47

وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ﴿47﴾

Transliteration: Waanna AAalayhi alnnashata alokhra

Translation: আর এই যে, পুনরায় সৃষ্টির দায়িত্বভার তাঁরই উপর,

53:48

وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ﴿48﴾

Transliteration: Waannahu huwa aghna waaqna

Translation: আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন আর সম্পদ দেন,

53:49

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ﴿49﴾

Transliteration: Waannahu huwa rabbu alshshiAAra

Translation: আর এই যে, শি‘রা (অর্থাৎ লুব্ধক নক্ষত্র)’র তিনিই প্রতিপালক,

53:50

وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ﴿50﴾

Transliteration: Waannahu ahlaka AAadan aloola

Translation: আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন,

53:51

وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ﴿51﴾

Transliteration: Wathamooda fama abqa

Translation: আর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি।

53:52

وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ﴿52﴾

Transliteration: Waqawma noohin min qablu innahum kanoo hum athlama waatgha

Translation: আর তার পূর্বে নূহের জাতিকেও, তারা ছিল অত্যধিক যালিম ও সীমালঙ্ঘনকারী।

53:53

وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ﴿53﴾

Transliteration: Waalmutafikata ahwa

Translation: তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন,

53:54

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ﴿54﴾

Transliteration: Faghashshaha ma ghashsha

Translation: অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে।

53:55

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ﴿55﴾

Transliteration: Fabiayyi alai rabbika tatamara

Translation: অতএব তুমি তোমার প্রতিপালকের কোন নি‘মাতে সন্দেহ পোষণ করবে?

53:56

هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ﴿56﴾

Transliteration: Hatha natheerun mina alnnuthuri aloola

Translation: অতীতের সতর্ককারীদের মত এ (নবীও) একজন সতর্ককারী।

53:57

أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ﴿57﴾

Transliteration: Azifati alazifatu

Translation: আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী।

53:58

لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ﴿58﴾

Transliteration: Laysa laha min dooni Allahi kashifatun

Translation: আল্লাহ ছাড়া কেউ তা সরাতে পারে না (বা প্রকাশ করতে পারে না)।

53:59

أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ﴿59﴾

Transliteration: Afamin hatha alhadeethi taAAjaboona

Translation: তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ?

53:60

وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ﴿60﴾

Transliteration: Watadhakoona wala tabkoona

Translation: আর হাসছ, কাঁদছ না?

53:61

وَأَنتُمۡ سَٰمِدُونَ ﴿61﴾

Transliteration: Waantum samidoona

Translation: বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ,

53:62

فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩ ﴿62﴾

Transliteration: Faosjudoo lillahi waoAAbudoo

Translation: তাই, আল্লাহর উদ্দেশ্যে সাজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।[সাজদাহ]

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download