quranmকুরআন রিডারে খুলুন

Surah An-Naba transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

78:1

عَمَّ يَتَسَآءَلُونَ ﴿1﴾

Transliteration: AAamma yatasaaloona

Translation: লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?

78:2

عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ﴿2﴾

Transliteration: AAani alnnabai alAAatheemi

Translation: (ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,

78:3

ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ﴿3﴾

Transliteration: Allathee hum feehi mukhtalifoona

Translation: যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।

78:4

كَلَّا سَيَعۡلَمُونَ ﴿4﴾

Transliteration: Kalla sayaAAlamoona

Translation: কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।

78:5

ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ﴿5﴾

Transliteration: Thumma kalla sayaAAlamoona

Translation: আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।

78:6

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ﴿6﴾

Transliteration: Alam najAAali alarda mihadan

Translation: (আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?

78:7

وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ﴿7﴾

Transliteration: Waaljibala awtadan

Translation: আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?

78:8

وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ﴿8﴾

Transliteration: Wakhalaqnakum azwajan

Translation: আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।

78:9

وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ﴿9﴾

Transliteration: WajaAAalna nawmakum subatan

Translation: আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।

78:10

وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ﴿10﴾

Transliteration: WajaAAalna allayla libasan

Translation: রাতকে করেছি আবরণ,

78:11

وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ﴿11﴾

Transliteration: WajaAAalna alnnahara maAAashan

Translation: আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।

78:12

وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ﴿12﴾

Transliteration: Wabanayna fawqakum sabAAan shidadan

Translation: আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।

78:13

وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ﴿13﴾

Transliteration: WajaAAalna sirajan wahhajan

Translation: এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।

78:14

وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ﴿14﴾

Transliteration: Waanzalna mina almuAAsirati maan thajjajan

Translation: আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,

78:15

لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ﴿15﴾

Transliteration: Linukhrija bihi habban wanabatan

Translation: যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,

78:16

وَجَنَّـٰتٍ أَلۡفَافًا ﴿16﴾

Transliteration: Wajannatin alfafan

Translation: আর ঘন উদ্যান।

78:17

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ﴿17﴾

Transliteration: Inna yawma alfasli kana meeqatan

Translation: নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,

78:18

يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ﴿18﴾

Transliteration: Yawma yunfakhu fee alssoori fatatoona afwajan

Translation: সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,

78:19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ﴿19﴾

Transliteration: Wafutihati alssamao fakanat abwaban

Translation: আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।

78:20

وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ﴿20﴾

Transliteration: Wasuyyirati aljibalu fakanat saraban

Translation: আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।

78:21

إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ﴿21﴾

Transliteration: Inna jahannama kanat mirsadan

Translation: জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,

78:22

لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا ﴿22﴾

Transliteration: Lilttagheena maaban

Translation: (আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।

78:23

لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ﴿23﴾

Transliteration: Labitheena feeha ahqaban

Translation: সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,

78:24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ﴿24﴾

Transliteration: La yathooqoona feeha bardan wala sharaban

Translation: সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না

78:25

إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ﴿25﴾

Transliteration: Illa hameeman waghassaqan

Translation: ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;

78:26

جَزَآءٗ وِفَاقًا ﴿26﴾

Transliteration: Jazaan wifaqan

Translation: উপযুক্ত প্রতিফল।

78:27

إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ﴿27﴾

Transliteration: Innahum kanoo la yarjoona hisaban

Translation: তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,

78:28

وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ﴿28﴾

Transliteration: Wakaththaboo biayatina kiththaban

Translation: তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।

78:29

وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ﴿29﴾

Transliteration: Wakulla shayin ahsaynahu kitaban

Translation: সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।

78:30

فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ﴿30﴾

Transliteration: Fathooqoo falan nazeedakum illa AAathaban

Translation: অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।

78:31

إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ﴿31﴾

Transliteration: Inna lilmuttaqeena mafazan

Translation: (অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।

78:32

حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ﴿32﴾

Transliteration: Hadaiqa waaAAnaban

Translation: বাগান, আঙ্গুর,

78:33

وَكَوَاعِبَ أَتۡرَابٗا ﴿33﴾

Transliteration: WakawaAAiba atraban

Translation: আর সমবয়স্কা নব্য যুবতী

78:34

وَكَأۡسٗا دِهَاقٗا ﴿34﴾

Transliteration: Wakasan dihaqan

Translation: এবং পরিপূর্ণ পানপাত্র।

78:35

لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّـٰبٗا ﴿35﴾

Transliteration: La yasmaAAoona feeha laghwan wala kiththaban

Translation: সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,

78:36

جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ﴿36﴾

Transliteration: Jazaan min rabbika AAataan hisaban

Translation: এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।

78:37

رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ﴿37﴾

Transliteration: Rabbi alssamawati waalardi wama baynahuma alrrahmani la yamlikoona minhu khitaban

Translation: যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।

78:38

يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ﴿38﴾

Transliteration: Yawma yaqoomu alrroohu waalmalaikatu saffan la yatakallamoona illa man athina lahu alrrahmanu waqala sawaban

Translation: সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।

78:39

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ﴿39﴾

Transliteration: Thalika alyawmu alhaqqu faman shaa ittakhatha ila rabbihi maaban

Translation: এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।

78:40

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ﴿40﴾

Transliteration: Inna antharnakum AAathaban qareeban yawma yanthuru almaro ma qaddamat yadahu wayaqoolu alkafiru ya laytanee kuntu turaban

Translation: আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download