quranmকুরআন রিডারে খুলুন

Surah As-Saffat transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

37:1

وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفّٗا ﴿1﴾

Transliteration: Waalssaffati saffan

Translation: শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,

37:2

فَٱلزَّـٰجِرَٰتِ زَجۡرٗا ﴿2﴾

Transliteration: Faalzzajirati zajran

Translation: অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,

37:3

فَٱلتَّـٰلِيَٰتِ ذِكۡرًا ﴿3﴾

Transliteration: Faalttaliyati thikran

Translation: আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,

37:4

إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ ﴿4﴾

Transliteration: Inna ilahakum lawahidun

Translation: তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।

37:5

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ ﴿5﴾

Transliteration: Rabbu alssamawati waalardi wama baynahuma warabbu almashariqi

Translation: যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।

37:6

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ﴿6﴾

Transliteration: Inna zayyanna alssamaa alddunya bizeenatin alkawakibi

Translation: আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,

37:7

وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ ﴿7﴾

Transliteration: Wahifthan min kulli shaytanin maridin

Translation: আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।

37:8

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ﴿8﴾

Transliteration: La yassammaAAoona ila almalai alaAAla wayuqthafoona min kulli janibin

Translation: যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)

37:9

دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ ﴿9﴾

Transliteration: Duhooran walahum AAathabun wasibun

Translation: (তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।

37:10

إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ﴿10﴾

Transliteration: Illa man khatifa alkhatfata faatbaAAahu shihabun thaqibun

Translation: তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।

37:11

فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ﴿11﴾

Transliteration: Faistaftihim ahum ashaddu khalqan am man khalaqna inna khalaqnahum min teenin lazibin

Translation: তাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।

37:12

بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ﴿12﴾

Transliteration: Bal AAajibta wayaskharoona

Translation: (আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।

37:13

وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ ﴿13﴾

Transliteration: Waitha thukkiroo la yathkuroona

Translation: তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।

37:14

وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ ﴿14﴾

Transliteration: Waitha raaw ayatan yastaskhiroona

Translation: তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।

37:15

وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ ﴿15﴾

Transliteration: Waqaloo in hatha illa sihrun mubeenun

Translation: আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’

37:16

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿16﴾

Transliteration: Aitha mitna wakunna turaban waAAithaman ainna lamabAAoothoona

Translation: আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?

37:17

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿17﴾

Transliteration: Awaabaona alawwaloona

Translation: এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’

37:18

قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ ﴿18﴾

Transliteration: Qul naAAam waantum dakhiroona

Translation: তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’

37:19

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ ﴿19﴾

Transliteration: Fainnama hiya zajratun wahidatun faitha hum yanthuroona

Translation: ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।

37:20

وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ ﴿20﴾

Transliteration: Waqaloo ya waylana hatha yawmu alddeeni

Translation: তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’

37:21

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿21﴾

Transliteration: Hatha yawmu alfasli allathee kuntum bihi tukaththiboona

Translation: এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে।

37:22

ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ ﴿22﴾

Transliteration: Ohshuroo allatheena thalamoo waazwajahum wama kanoo yaAAbudoona

Translation: (হুকুম দেয়া হবে) ‘একত্র কর যালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও, যাদের তারা ‘ইবাদাত করত

37:23

مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ ﴿23﴾

Transliteration: Min dooni Allahi faihdoohum ila sirati aljaheemi

Translation: আল্লাহর (‘ইবাদাতের) পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও।

37:24

وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ﴿24﴾

Transliteration: Waqifoohum innahum masooloona

Translation: অতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে-

37:25

مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ﴿25﴾

Transliteration: Ma lakum la tanasaroona

Translation: ‘তোমাদের হয়েছে কী, তোমরা পরস্পরকে সাহায্য করছ না কেন?’

37:26

بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ﴿26﴾

Transliteration: Bal humu alyawma mustaslimoona

Translation: বরং আজ তারা (বিচারের সামনে) আত্মসমপর্ণ করবে।

37:27

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿27﴾

Transliteration: Waaqbala baAAduhum AAala baAAdin yatasaaloona

Translation: তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।

37:28

قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ﴿28﴾

Transliteration: Qaloo innakum kuntum tatoonana AAani alyameeni

Translation: তারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’

37:29

قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿29﴾

Transliteration: Qaloo bal lam takoonoo mumineena

Translation: তারা (অর্থাৎ ক্ষমতার অধিকারীরা) উত্তর দিবে- ‘‘তোমরা তো (বিচার দিবসের প্রতি) বিশ্বাসীই ছিলে না।

37:30

وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ﴿30﴾

Transliteration: Wama kana lana AAalaykum min sultanin bal kuntum qawman tagheena

Translation: আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।

37:31

فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ﴿31﴾

Transliteration: Fahaqqa AAalayna qawlu rabbina inna lathaiqoona

Translation: আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে।

37:32

فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ﴿32﴾

Transliteration: Faaghwaynakum inna kunna ghaweena

Translation: আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’

37:33

فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴿33﴾

Transliteration: Fainnahum yawmaithin fee alAAathabi mushtarikoona

Translation: সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।

37:34

إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿34﴾

Transliteration: Inna kathalika nafAAalu bialmujrimeena

Translation: অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।

37:35

إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ﴿35﴾

Transliteration: Innahum kanoo itha qeela lahum la ilaha illa Allahu yastakbiroona

Translation: তাদেরকে যখন ‘আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই’ বলা হত, তখন তারা অহংকার করত।

37:36

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ﴿36﴾

Transliteration: Wayaqooloona ainna latarikoo alihatina lishaAAirin majnoonin

Translation: আর তারা বলত, ‘‘আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব?

37:37

بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ﴿37﴾

Transliteration: Bal jaa bialhaqqi wasaddaqa almursaleena

Translation: বরং সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] সত্য নিয়ে এসেছে এবং (পূর্বে আগমনকারী) রসূলদেরকে সত্যায়িত করেছে।

37:38

إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ﴿38﴾

Transliteration: Innakum lathaiqoo alAAathabi alaleemi

Translation: (এখন তাদেরকে বলা হবে) ‘তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে,

37:39

وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿39﴾

Transliteration: Wama tujzawna illa ma kuntum taAAmaloona

Translation: তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’

37:40

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿40﴾

Transliteration: Illa AAibada Allahi almukhlaseena

Translation: কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় (তারা এ সব ‘আযাব থেকে রক্ষা পাবে)।

37:41

أُوْلَـٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ﴿41﴾

Transliteration: Olaika lahum rizqun maAAloomun

Translation: তাদের জন্য আছে নির্ধারিত রিযক-

37:42

فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ﴿42﴾

Transliteration: Fawakihu wahum mukramoona

Translation: ফলমূল; আর তারা হবে সম্মানিত।

37:43

فِي جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿43﴾

Transliteration: Fee jannati alnnaAAeemi

Translation: (তারা থাকবে) নি‘য়ামাতের ভরা জান্নাতে

37:44

عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ﴿44﴾

Transliteration: AAala sururin mutaqabileena

Translation: উচ্চাসনে মুখোমুখী হয়ে

37:45

يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ﴿45﴾

Transliteration: Yutafu AAalayhim bikasin min maAAeenin

Translation: তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র।

37:46

بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّـٰرِبِينَ ﴿46﴾

Transliteration: Baydaa laththatin lilshsharibeena

Translation: নির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু।

37:47

لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ﴿47﴾

Transliteration: La feeha ghawlun wala hum AAanha yunzafoona

Translation: নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না।

37:48

وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ﴿48﴾

Transliteration: WaAAindahum qasiratu alttarfi AAeenun

Translation: তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।

37:49

كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ﴿49﴾

Transliteration: Kaannahunna baydun maknoonun

Translation: তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।

37:50

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿50﴾

Transliteration: Faaqbala baAAduhum AAala baAAdin yatasaaloona

Translation: অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।

37:51

قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ﴿51﴾

Transliteration: Qala qailun minhum innee kana lee qareenun

Translation: তাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।

37:52

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ ﴿52﴾

Transliteration: Yaqoolu ainnaka lamina almusaddiqeena

Translation: সে বলত- ‘‘তুমি কি বিশ্বাস কর যে,

37:53

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴿53﴾

Transliteration: Aitha mitna wakunna turaban waAAithaman ainna lamadeenoona

Translation: আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনো সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?

37:54

قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ﴿54﴾

Transliteration: Qala hal antum muttaliAAoona

Translation: আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’

37:55

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿55﴾

Transliteration: FaittalaAAa faraahu fee sawai aljaheemi

Translation: তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

37:56

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ﴿56﴾

Transliteration: Qala taAllahi in kidta laturdeeni

Translation: সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,

37:57

وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ ﴿57﴾

Transliteration: Walawla niAAmatu rabbee lakuntu mina almuhdareena

Translation: আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।

37:58

أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ ﴿58﴾

Transliteration: Afama nahnu bimayyiteena

Translation: এখন আমাদের আর মৃত্যু হবে না

37:59

إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿59﴾

Transliteration: Illa mawtatana aloola wama nahnu bimuAAaththabeena

Translation: আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।

37:60

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿60﴾

Transliteration: Inna hatha lahuwa alfawzu alAAatheemu

Translation: এটাই তো মহাসাফল্য।

37:61

لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ ﴿61﴾

Transliteration: Limithli hatha falyaAAmali alAAamiloona

Translation: এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।

37:62

أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ﴿62﴾

Transliteration: Athalika khayrun nuzulan am shajaratu alzzaqqoomi

Translation: আপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ?

37:63

إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّـٰلِمِينَ ﴿63﴾

Transliteration: Inna jaAAalnaha fitnatan lilththalimeena

Translation: এ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?)

37:64

إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ ﴿64﴾

Transliteration: Innaha shajaratun takhruju fee asli aljaheemi

Translation: এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়।

37:65

طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ﴿65﴾

Transliteration: TalAAuha kaannahu ruoosu alshshayateeni

Translation: এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।)

37:66

فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿66﴾

Transliteration: Fainnahum laakiloona minha famalioona minha albutoona

Translation: জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।

37:67

ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ ﴿67﴾

Transliteration: Thumma inna lahum AAalayha lashawban min hameemin

Translation: এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।

37:68

ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ ﴿68﴾

Transliteration: Thumma inna marjiAAahum laila aljaheemi

Translation: অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।

37:69

إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ﴿69﴾

Transliteration: Innahum alfaw abaahum dalleena

Translation: তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।

37:70

فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ ﴿70﴾

Transliteration: Fahum AAala atharihim yuhraAAoona

Translation: অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।

37:71

وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ ﴿71﴾

Transliteration: Walaqad dalla qablahum aktharu alawwaleena

Translation: এদের আগের লোকেদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল।

37:72

وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ﴿72﴾

Transliteration: Walaqad arsalna feehim munthireena

Translation: আমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।

37:73

فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ﴿73﴾

Transliteration: Faonthur kayfa kana AAaqibatu almunthareena

Translation: এখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল!

37:74

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿74﴾

Transliteration: Illa AAibada Allahi almukhlaseena

Translation: কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)

37:75

وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ ﴿75﴾

Transliteration: Walaqad nadana noohun falaniAAma almujeeboona

Translation: (ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!

37:76

وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿76﴾

Transliteration: Wanajjaynahu waahlahu mina alkarbi alAAatheemi

Translation: তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।

37:77

وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ﴿77﴾

Transliteration: WajaAAalna thurriyyatahu humu albaqeena

Translation: আর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম।

37:78

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿78﴾

Transliteration: Watarakna AAalayhi fee alakhireena

Translation: আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

37:79

سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ﴿79﴾

Transliteration: Salamun AAala noohin fee alAAalameena

Translation: বিশ্বজগতে নূহের প্রতি সালাম/শান্তি বর্ষিত হোক।

37:80

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿80﴾

Transliteration: Inna kathalika najzee almuhsineena

Translation: সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।

37:81

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿81﴾

Transliteration: Innahu min AAibadina almumineena

Translation: সে ছিল আমার মু’মিন বান্দাহদের একজন।

37:82

ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿82﴾

Transliteration: Thumma aghraqna alakhareena

Translation: অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম।

37:83

وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ﴿83﴾

Transliteration: Wainna min sheeAAatihi laibraheema

Translation: অবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক।

37:84

إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ﴿84﴾

Transliteration: Ith jaa rabbahu biqalbin saleemin

Translation: সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল,

37:85

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ﴿85﴾

Transliteration: Ith qala liabeehi waqawmihi matha taAAbudoona

Translation: সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর?

37:86

أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ﴿86﴾

Transliteration: Aifkan alihatan doona Allahi tureedoona

Translation: তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?

37:87

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿87﴾

Transliteration: Fama thannukum birabbi alAAalameena

Translation: বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?

37:88

فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ﴿88﴾

Transliteration: Fanathara nathratan fee alnnujoomi

Translation: অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)

37:89

فَقَالَ إِنِّي سَقِيمٞ ﴿89﴾

Transliteration: Faqala innee saqeemun

Translation: তারপর বলল, ‘‘আমি অসুস্থ।’’

37:90

فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ﴿90﴾

Transliteration: Fatawallaw AAanhu mudbireena

Translation: অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।

37:91

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿91﴾

Transliteration: Faragha ila alihatihim faqala ala takuloona

Translation: তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?

37:92

مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ﴿92﴾

Transliteration: Ma lakum la tantiqoona

Translation: কী হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন?

37:93

فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ﴿93﴾

Transliteration: Faragha AAalayhim darban bialyameeni

Translation: অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল।

37:94

فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ﴿94﴾

Transliteration: Faaqbaloo ilayhi yaziffoona

Translation: তখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল।

37:95

قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ﴿95﴾

Transliteration: Qala ataAAbudoona ma tanhitoona

Translation: সে বলল, ‘‘তোমরা (পাথর) খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ‘ইবাদাত কর?

37:96

وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ﴿96﴾

Transliteration: WaAllahu khalaqakum wama taAAmaloona

Translation: আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও।

37:97

قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ﴿97﴾

Transliteration: Qaloo ibnoo lahu bunyanan faalqoohu fee aljaheemi

Translation: তারা বলল, ‘তার জন্য একটা অগ্নিকুন্ড তৈরি কর, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ কর।’

37:98

فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ﴿98﴾

Transliteration: Faaradoo bihi kaydan fajaAAalnahumu alasfaleena

Translation: তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে এক্কেবারে হীন করে ছাড়লাম।

37:99

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ﴿99﴾

Transliteration: Waqala innee thahibun ila rabbee sayahdeeni

Translation: সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।

37:100

رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ ﴿100﴾

Transliteration: Rabbi hab lee mina alssaliheena

Translation: হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর।

37:101

فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ﴿101﴾

Transliteration: Fabashsharnahu bighulamin haleemin

Translation: অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।

37:102

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ ﴿102﴾

Transliteration: Falamma balagha maAAahu alssaAAya qala ya bunayya innee ara fee almanami annee athbahuka faonthur matha tara qala ya abati ifAAal ma tumaru satajidunee in shaa Allahu mina alssabireena

Translation: অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।

37:103

فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ﴿103﴾

Transliteration: Falamma aslama watallahu liljabeeni

Translation: দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল।

37:104

وَنَٰدَيۡنَٰهُ أَن يَـٰٓإِبۡرَٰهِيمُ ﴿104﴾

Transliteration: Wanadaynahu an ya ibraheemu

Translation: তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম!

37:105

قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿105﴾

Transliteration: Qad saddaqta alrruya inna kathalika najzee almuhsineena

Translation: স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

37:106

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَـٰٓؤُاْ ٱلۡمُبِينُ ﴿106﴾

Transliteration: Inna hatha lahuwa albalao almubeenu

Translation: অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।

37:107

وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ﴿107﴾

Transliteration: Wafadaynahu bithibhin AAatheemin

Translation: আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম।

37:108

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿108﴾

Transliteration: Watarakna AAalayhi fee alakhireena

Translation: আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

37:109

سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴿109﴾

Transliteration: Salamun AAala ibraheema

Translation: ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!

37:110

كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿110﴾

Transliteration: Kathalika najzee almuhsineena

Translation: সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।

37:111

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿111﴾

Transliteration: Innahu min AAibadina almumineena

Translation: সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।

37:112

وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّـٰلِحِينَ ﴿112﴾

Transliteration: Wabashsharnahu biishaqa nabiyyan mina alssaliheena

Translation: আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাহদের অন্তর্ভুক্ত একজন নবী।

37:113

وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ﴿113﴾

Transliteration: Wabarakna AAalayhi waAAala ishaqa wamin thurriyyatihima muhsinun wathalimun linafsihi mubeenun

Translation: আর আমি বরকত দিলাম তাকে আর ইসহাককে; (তাদের দু’জনের) বংশধরদের কতক সৎকর্মশীল, আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট যুলুমকারী।

37:114

وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿114﴾

Transliteration: Walaqad mananna AAala moosa waharoona

Translation: আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম।

37:115

وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿115﴾

Transliteration: Wanajjaynahuma waqawmahuma mina alkarbi alAAatheemi

Translation: আর তাদের দু’জনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।

37:116

وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿116﴾

Transliteration: Wanasarnahum fakanoo humu alghalibeena

Translation: আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল।

37:117

وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ﴿117﴾

Transliteration: Waataynahuma alkitaba almustabeena

Translation: আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

37:118

وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿118﴾

Transliteration: Wahadaynahuma alssirata almustaqeema

Translation: আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

37:119

وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ﴿119﴾

Transliteration: Watarakna AAalayhima fee alakhireena

Translation: আমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।

37:120

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿120﴾

Transliteration: Salamun AAala moosa waharoona

Translation: মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।

37:121

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿121﴾

Transliteration: Inna kathalika najzee almuhsineena

Translation: এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

37:122

إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿122﴾

Transliteration: Innahuma min AAibadina almumineena

Translation: তারা দু’জন ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।

37:123

وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿123﴾

Transliteration: Wainna ilyasa lamina almursaleena

Translation: ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন।

37:124

إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ﴿124﴾

Transliteration: Ith qala liqawmihi ala tattaqoona

Translation: স্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?

37:125

أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ﴿125﴾

Transliteration: AtadAAoona baAAlan watatharoona ahsana alkhaliqeena

Translation: ‘তোমরা কি বা‘য়ালকে ডাক, আর পরিত্যাগ কর সর্বোত্তম সৃষ্টিকারী

37:126

ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿126﴾

Transliteration: Allaha rabbakum warabba abaikumu alawwaleena

Translation: আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।

37:127

فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿127﴾

Transliteration: Fakaththaboohu fainnahum lamuhdaroona

Translation: কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।

37:128

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿128﴾

Transliteration: Illa AAibada Allahi almukhlaseena

Translation: কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।

37:129

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿129﴾

Transliteration: Watarakna AAalayhi fee alakhireena

Translation: আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

37:130

سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ﴿130﴾

Transliteration: Salamun AAala il yaseena

Translation: ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।

37:131

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿131﴾

Transliteration: Inna kathalika najzee almuhsineena

Translation: এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

37:132

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿132﴾

Transliteration: Innahu min AAibadina almumineena

Translation: সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।

37:133

وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿133﴾

Transliteration: Wainna lootan lamina almursaleena

Translation: লূতও ছিল অবশ্যই রসূলদের একজন।

37:134

إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿134﴾

Transliteration: Ith najjaynahu waahlahu ajmaAAeena

Translation: স্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম

37:135

إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿135﴾

Transliteration: Illa AAajoozan fee alghabireena

Translation: এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।

37:136

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿136﴾

Transliteration: Thumma dammarna alakhareena

Translation: অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।

37:137

وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ﴿137﴾

Transliteration: Wainnakum latamurroona AAalayhim musbiheena

Translation: তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে

37:138

وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿138﴾

Transliteration: Wabiallayli afala taAAqiloona

Translation: ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?

37:139

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿139﴾

Transliteration: Wainna yoonusa lamina almursaleena

Translation: ইউনুসও ছিল রসূলদের একজন।

37:140

إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿140﴾

Transliteration: Ith abaqa ila alfulki almashhooni

Translation: স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।

37:141

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ﴿141﴾

Transliteration: Fasahama fakana mina almudhadeena

Translation: অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।

37:142

فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ﴿142﴾

Transliteration: Failtaqamahu alhootu wahuwa muleemun

Translation: পরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল, সে কাজ করেছিল ধিক্কারযোগ্য।

37:143

فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ﴿143﴾

Transliteration: Falawla annahu kana mina almusabbiheena

Translation: সে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,

37:144

لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿144﴾

Transliteration: Lalabitha fee batnihi ila yawmi yubAAathoona

Translation: তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।

37:145

فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ﴿145﴾

Transliteration: Fanabathnahu bialAAarai wahuwa saqeemun

Translation: অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, আর সে ছিল রুগ্ন।

37:146

وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ﴿146﴾

Transliteration: Waanbatna AAalayhi shajaratan min yaqteenin

Translation: অতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।

37:147

وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ﴿147﴾

Transliteration: Waarsalnahu ila miati alfin aw yazeedoona

Translation: অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।

37:148

فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴿148﴾

Transliteration: Faamanoo famattaAAnahum ila heenin

Translation: তারা ঈমান আনল, কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম।

37:149

فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ﴿149﴾

Transliteration: Faistaftihim alirabbika albanatu walahumu albanoona

Translation: এখন তুমি তাদেরকে (অর্থাৎ মক্কার কাফিরদেরকে) জিজ্ঞেস কর ‘কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য, আর তাদের নিজেদের জন্য পুত্রগণ?

37:150

أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَـٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ﴿150﴾

Transliteration: Am khalaqna almalaikata inathan wahum shahidoona

Translation: নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?

37:151

أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ﴿151﴾

Transliteration: Ala innahum min ifkihim layaqooloona

Translation: দেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,

37:152

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿152﴾

Transliteration: Walada Allahu wainnahum lakathiboona

Translation: আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।

37:153

أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ﴿153﴾

Transliteration: Astafa albanati AAala albaneena

Translation: তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?

37:154

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿154﴾

Transliteration: Ma lakum kayfa tahkumoona

Translation: তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?

37:155

أَفَلَا تَذَكَّرُونَ ﴿155﴾

Transliteration: Afala tathakkaroona

Translation: তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

37:156

أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ﴿156﴾

Transliteration: Am lakum sultanun mubeenun

Translation: (তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?

37:157

فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿157﴾

Transliteration: Fatoo bikitabikum in kuntum sadiqeena

Translation: তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।

37:158

وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿158﴾

Transliteration: WajaAAaloo baynahu wabayna aljinnati nasaban walaqad AAalimati aljinnatu innahum lamuhdaroona

Translation: তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।

37:159

سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿159﴾

Transliteration: Subhana Allahi AAamma yasifoona

Translation: তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।

37:160

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿160﴾

Transliteration: Illa AAibada Allahi almukhlaseena

Translation: কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।

37:161

فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ﴿161﴾

Transliteration: Fainnakum wama taAAbudoona

Translation: তোমরা আর তোমরা যাদের ‘ইবাদাত কর তারা

37:162

مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ﴿162﴾

Transliteration: Ma antum AAalayhi bifatineena

Translation: আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না।

37:163

إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ﴿163﴾

Transliteration: Illa man huwa sali aljaheemi

Translation: পারবে কেবল তাকে, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।

37:164

وَمَامِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ﴿164﴾

Transliteration: Wama minna illa lahu maqamun maAAloomun

Translation: আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।

37:165

وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ﴿165﴾

Transliteration: Wainna lanahnu alssaffoona

Translation: আমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)।

37:166

وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ﴿166﴾

Transliteration: Wainna lanahnu almusabbihoona

Translation: আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।

37:167

وَإِن كَانُواْ لَيَقُولُونَ ﴿167﴾

Transliteration: Wain kanoo layaqooloona

Translation: এ লোকেরা তো বলত

37:168

لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿168﴾

Transliteration: Law anna AAindana thikran mina alawwaleena

Translation: আগের লোকেদের মত আমাদের কাছে যদি কোন কিতাব থাকত

37:169

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿169﴾

Transliteration: Lakunna AAibada Allahi almukhlaseena

Translation: তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।

37:170

فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿170﴾

Transliteration: Fakafaroo bihi fasawfa yaAAlamoona

Translation: কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।

37:171

وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ﴿171﴾

Transliteration: Walaqad sabaqat kalimatuna liAAibadina almursaleena

Translation: আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,

37:172

إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ﴿172﴾

Transliteration: Innahum lahumu almansooroona

Translation: তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।

37:173

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿173﴾

Transliteration: Wainna jundana lahumu alghaliboona

Translation: আর আমার সৈন্যরাই বিজয়ী হবে

37:174

فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿174﴾

Transliteration: Fatawalla AAanhum hatta heenin

Translation: কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।

37:175

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿175﴾

Transliteration: Waabsirhum fasawfa yubsiroona

Translation: আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।

37:176

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿176﴾

Transliteration: AfabiAAathabina yastaAAjiloona

Translation: তারা কি আমার শাস্তি তরান্বিত করতে চায়?

37:177

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ﴿177﴾

Transliteration: Faitha nazala bisahatihim fasaa sabahu almunthareena

Translation: শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!

37:178

وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿178﴾

Transliteration: Watawalla AAanhum hatta heenin

Translation: কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।

37:179

وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿179﴾

Transliteration: Waabsir fasawfa yubsiroona

Translation: আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।

37:180

سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿180﴾

Transliteration: Subhana rabbika rabbi alAAizzati AAamma yasifoona

Translation: সকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।

37:181

وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ﴿181﴾

Transliteration: Wasalamun AAala almursaleena

Translation: শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।

37:182

وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿182﴾

Transliteration: Waalhamdu lillahi rabbi alAAalameena

Translation: আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download