quranmকুরআন রিডারে খুলুন

Surah An-Nazi'at transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

79:1

وَٱلنَّـٰزِعَٰتِ غَرۡقٗا ﴿1﴾

Transliteration: WaalnnaziAAati gharqan

Translation: শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,

79:2

وَٱلنَّـٰشِطَٰتِ نَشۡطٗا ﴿2﴾

Transliteration: Waalnnashitati nashtan

Translation: আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,

79:3

وَٱلسَّـٰبِحَٰتِ سَبۡحٗا ﴿3﴾

Transliteration: Waalssabihati sabhan

Translation: শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,

79:4

فَٱلسَّـٰبِقَٰتِ سَبۡقٗا ﴿4﴾

Transliteration: Faalssabiqati sabqan

Translation: আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,

79:5

فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ﴿5﴾

Transliteration: Faalmudabbirati amran

Translation: অতঃপর সব কাজের ব্যবস্থা করে।

79:6

يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ﴿6﴾

Transliteration: Yawma tarjufu alrrajifatu

Translation: সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,

79:7

تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿7﴾

Transliteration: TatbaAAuha alrradifatu

Translation: তারপর আসবে আরেকটি ভূকম্পন।

79:8

قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ﴿8﴾

Transliteration: Quloobun yawmaithin wajifatun

Translation: কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,

79:9

أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ﴿9﴾

Transliteration: Absaruha khashiAAatun

Translation: তাদের দৃষ্টি নত হবে,

79:10

يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ﴿10﴾

Transliteration: Yaqooloona ainna lamardoodoona fee alhafirati

Translation: তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?

79:11

أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ﴿11﴾

Transliteration: Aitha kunna AAithaman nakhiratan

Translation: আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’

79:12

قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ﴿12﴾

Transliteration: Qaloo tilka ithan karratun khasiratun

Translation: তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’

79:13

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ﴿13﴾

Transliteration: Fainnama hiya zajratun wahidatun

Translation: ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,

79:14

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿14﴾

Transliteration: Faitha hum bialssahirati

Translation: সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।

79:15

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿15﴾

Transliteration: Hal ataka hadeethu moosa

Translation: মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?

79:16

إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ﴿16﴾

Transliteration: Ith nadahu rabbuhu bialwadi almuqaddasi tuwan

Translation: যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন

79:17

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿17﴾

Transliteration: Ithhab ila firAAawna innahu tagha

Translation: ‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,

79:18

فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿18﴾

Transliteration: Faqul hal laka ila an tazakka

Translation: তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?

79:19

وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ﴿19﴾

Transliteration: Waahdiyaka ila rabbika fatakhsha

Translation: আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’

79:20

فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ﴿20﴾

Transliteration: Faarahu alayata alkubra

Translation: অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।

79:21

فَكَذَّبَ وَعَصَىٰ ﴿21﴾

Transliteration: Fakaththaba waAAasa

Translation: কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।

79:22

ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ﴿22﴾

Transliteration: Thumma adbara yasAAa

Translation: অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।

79:23

فَحَشَرَ فَنَادَىٰ ﴿23﴾

Transliteration: Fahashara fanada

Translation: সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।

79:24

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ﴿24﴾

Transliteration: Faqala ana rabbukumu alaAAla

Translation: সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।

79:25

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ﴿25﴾

Transliteration: Faakhathahu Allahu nakala alakhirati waaloola

Translation: পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।

79:26

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ﴿26﴾

Transliteration: Inna fee thalika laAAibratan liman yakhsha

Translation: যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।

79:27

ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ﴿27﴾

Transliteration: Aantum ashaddu khalqan ami alssamao banaha

Translation: তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।

79:28

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ﴿28﴾

Transliteration: RafaAAa samkaha fasawwaha

Translation: তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।

79:29

وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ﴿29﴾

Transliteration: Waaghtasha laylaha waakhraja duhaha

Translation: তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।

79:30

وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿30﴾

Transliteration: Waalarda baAAda thalika dahaha

Translation: অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।

79:31

أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ﴿31﴾

Transliteration: Akhraja minha maaha wamarAAaha

Translation: তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।

79:32

وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ﴿32﴾

Transliteration: Waaljibala arsaha

Translation: পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

79:33

مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿33﴾

Transliteration: MataAAan lakum walianAAamikum

Translation: এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।

79:34

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ﴿34﴾

Transliteration: Faitha jaati alttammatu alkubra

Translation: অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

79:35

يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿35﴾

Transliteration: Yawma yatathakkaru alinsanu ma saAAa

Translation: সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।

79:36

وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿36﴾

Transliteration: Waburrizati aljaheemu liman yara

Translation: এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।

79:37

فَأَمَّا مَن طَغَىٰ ﴿37﴾

Transliteration: Faamma man tagha

Translation: অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,

79:38

وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿38﴾

Transliteration: Waathara alhayata alddunya

Translation: আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল

79:39

فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿39﴾

Transliteration: Fainna aljaheema hiya almawa

Translation: জাহান্নামই হবে তার আবাসস্থল।

79:40

وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ﴿40﴾

Transliteration: Waama man khafa maqama rabbihi wanaha alnnafsa AAani alhawa

Translation: আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,

79:41

فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿41﴾

Transliteration: Fainna aljannata hiya almawa

Translation: জান্নাতই হবে তার বাসস্থান।

79:42

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ﴿42﴾

Transliteration: Yasaloonaka AAani alssaAAati ayyana mursaha

Translation: এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’

79:43

فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ﴿43﴾

Transliteration: Feema anta min thikraha

Translation: এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?

79:44

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿44﴾

Transliteration: Ila rabbika muntahaha

Translation: এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।

79:45

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ﴿45﴾

Transliteration: Innama anta munthiru man yakhshaha

Translation: যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।

79:46

كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ﴿46﴾

Transliteration: Kaannahum yawma yarawnaha lam yalbathoo illa AAashiyyatan aw duhaha

Translation: যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download