quranmকুরআন রিডারে খুলুন

Surah Al-A'la transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

87:1

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ﴿1﴾

Transliteration: Sabbihi isma rabbika alaAAla

Translation: তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

87:2

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿2﴾

Transliteration: Allathee khalaqa fasawwa

Translation: যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।

87:3

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ﴿3﴾

Transliteration: Waallathee qaddara fahada

Translation: যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।

87:4

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ﴿4﴾

Transliteration: Waallathee akhraja almarAAa

Translation: যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।

87:5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ﴿5﴾

Transliteration: FajaAAalahu ghuthaan ahwa

Translation: অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।

87:6

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿6﴾

Transliteration: Sanuqrioka fala tansa

Translation: আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।

87:7

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ﴿7﴾

Transliteration: Illa ma shaa Allahu innahu yaAAlamu aljahra wama yakhfa

Translation: তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।

87:8

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ﴿8﴾

Transliteration: Wanuyassiruka lilyusra

Translation: আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।

87:9

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ﴿9﴾

Transliteration: Fathakkir in nafaAAati alththikra

Translation: কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।

87:10

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ﴿10﴾

Transliteration: Sayaththakkaru man yakhsha

Translation: যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

87:11

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ﴿11﴾

Transliteration: Wayatajannabuha alashqa

Translation: আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।

87:12

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ﴿12﴾

Transliteration: Allathee yasla alnnara alkubra

Translation: যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।

87:13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﴿13﴾

Transliteration: Thumma la yamootu feeha wala yahya

Translation: অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।

87:14

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ﴿14﴾

Transliteration: Qad aflaha man tazakka

Translation: সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,

87:15

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿15﴾

Transliteration: Wathakara isma rabbihi fasalla

Translation: আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।

87:16

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿16﴾

Transliteration: Bal tuthiroona alhayata alddunya

Translation: কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,

87:17

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ﴿17﴾

Transliteration: Waalakhiratu khayrun waabqa

Translation: অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।

87:18

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴿18﴾

Transliteration: Inna hatha lafee alssuhufi aloola

Translation: আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,

87:19

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿19﴾

Transliteration: Suhufi ibraheema wamoosa

Translation: ইবরাহীম ও মূসার কিতাবে।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download