quranmকুরআন রিডারে খুলুন

Surah Al-Muddaththir transliteration

কুরআন রিডারে খুলুন পুরো সূরা পড়ুন

74:1

يَـٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ﴿1﴾

Transliteration: Ya ayyuha almuddaththiru

Translation: ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!

74:2

قُمۡ فَأَنذِرۡ ﴿2﴾

Transliteration: Qum faanthir

Translation: ওঠ, সতর্ক কর।

74:3

وَرَبَّكَ فَكَبِّرۡ ﴿3﴾

Transliteration: Warabbaka fakabbir

Translation: আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

74:4

وَثِيَابَكَ فَطَهِّرۡ ﴿4﴾

Transliteration: Wathiyabaka fatahhir

Translation: তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।

74:5

وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ﴿5﴾

Transliteration: Waalrrujza faohjur

Translation: (যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।

74:6

وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ﴿6﴾

Transliteration: Wala tamnun tastakthiru

Translation: (কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।

74:7

وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ﴿7﴾

Transliteration: Walirabbika faisbir

Translation: তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।

74:8

فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ﴿8﴾

Transliteration: Faitha nuqira fee alnnaqoori

Translation: যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,

74:9

فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ ﴿9﴾

Transliteration: Fathalika yawmaithin yawmun AAaseerun

Translation: সেদিনটি হবে বড়ই কঠিন দিন,

74:10

عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ ﴿10﴾

Transliteration: AAala alkafireena ghayru yaseerin

Translation: (যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।

74:11

ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا ﴿11﴾

Transliteration: Tharnee waman khalaqtu waheedan

Translation: ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।

74:12

وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا ﴿12﴾

Transliteration: WajaAAaltu lahu malan mamdoodan

Translation: আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,

74:13

وَبَنِينَ شُهُودٗا ﴿13﴾

Transliteration: Wabaneena shuhoodan

Translation: আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।

74:14

وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا ﴿14﴾

Transliteration: Wamahhadtu lahu tamheedan

Translation: এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।

74:15

ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ﴿15﴾

Transliteration: Thumma yatmaAAu an azeeda

Translation: এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।

74:16

كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا ﴿16﴾

Transliteration: Kalla innahu kana liayatina AAaneedan

Translation: কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।

74:17

سَأُرۡهِقُهُۥ صَعُودًا ﴿17﴾

Transliteration: Saorhiquhu saAAoodan

Translation: শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।

74:18

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ﴿18﴾

Transliteration: Innahu fakkara waqaddara

Translation: সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,

74:19

فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ﴿19﴾

Transliteration: Faqutila kayfa qaddara

Translation: ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!

74:20

ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ﴿20﴾

Transliteration: Thumma qutila kayfa qaddara

Translation: আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!

74:21

ثُمَّ نَظَرَ ﴿21﴾

Transliteration: Thumma nathara

Translation: তারপর সে তাকালো।

74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴿22﴾

Transliteration: Thumma AAabasa wabasara

Translation: তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।

74:23

ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ﴿23﴾

Transliteration: Thumma adbara waistakbara

Translation: তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।

74:24

فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ ﴿24﴾

Transliteration: Faqala in hatha illa sihrun yutharu

Translation: তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।

74:25

إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ﴿25﴾

Transliteration: In hatha illa qawlu albashari

Translation: এটা তো মানুষের কথা মাত্র।’

74:26

سَأُصۡلِيهِ سَقَرَ ﴿26﴾

Transliteration: Saosleehi saqara

Translation: শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।

74:27

وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ﴿27﴾

Transliteration: Wama adraka ma saqaru

Translation: তুমি কি জান জাহান্নামের আগুন কী?

74:28

لَا تُبۡقِي وَلَا تَذَرُ ﴿28﴾

Transliteration: La tubqee wala tatharu

Translation: তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।

74:29

لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ ﴿29﴾

Transliteration: Lawwahatun lilbashari

Translation: চামড়া ঝলসে দেবে।

74:30

عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ﴿30﴾

Transliteration: AAalayha tisAAata AAashara

Translation: সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।

74:31

وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ﴿31﴾

Transliteration: Wama jaAAalna ashaba alnnari illa malaikatan wama jaAAalna AAiddatahum illa fitnatan lillatheena kafaroo liyastayqina allatheena ootoo alkitaba wayazdada allatheena amanoo eemanan wala yartaba allatheena ootoo alkitaba waalmuminoona waliyaqoola allatheena fee quloobihim maradun waalkafiroona matha arada Allahu bihatha mathalan kathalika yudillu Allahu man yashao wayahdee man yashao wama yaAAlamu junooda rabbika illa huwa wama hiya illa thikra lilbashari

Translation: আমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।

74:32

كَلَّا وَٱلۡقَمَرِ ﴿32﴾

Transliteration: Kalla waalqamari

Translation: (এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,

74:33

وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ﴿33﴾

Transliteration: Waallayli ith adbara

Translation: রাতের কসম যখন তার অবসান হয়,

74:34

وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ﴿34﴾

Transliteration: Waalssubhi itha asfara

Translation: প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,

74:35

إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ﴿35﴾

Transliteration: Innaha laihda alkubari

Translation: এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,

74:36

نَذِيرٗا لِّلۡبَشَرِ ﴿36﴾

Transliteration: Natheeran lilbashari

Translation: মানুষের জন্য সতর্ককারী,

74:37

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ﴿37﴾

Transliteration: Liman shaa minkum an yataqaddama aw yataakhkhara

Translation: তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য

74:38

كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ﴿38﴾

Transliteration: Kullu nafsin bima kasabat raheenatun

Translation: প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।

74:39

إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ﴿39﴾

Transliteration: Illa ashaba alyameeni

Translation: কিন্তু ডান পাশের লোকেরা নয়।

74:40

فِي جَنَّـٰتٖ يَتَسَآءَلُونَ ﴿40﴾

Transliteration: Fee jannatin yatasaaloona

Translation: তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে

74:41

عَنِ ٱلۡمُجۡرِمِينَ ﴿41﴾

Transliteration: AAani almujrimeena

Translation: অপরাধীদের সম্পর্কে

74:42

مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ﴿42﴾

Transliteration: Ma salakakum fee saqara

Translation: ‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?

74:43

قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ﴿43﴾

Transliteration: Qaloo lam naku mina almusalleena

Translation: তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,

74:44

وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ﴿44﴾

Transliteration: Walam naku nutAAimu almiskeena

Translation: আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,

74:45

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ﴿45﴾

Transliteration: Wakunna nakhoodu maAAa alkhaideena

Translation: আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।

74:46

وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ﴿46﴾

Transliteration: Wakunna nukaththibu biyawmi alddeeni

Translation: আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।

74:47

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ﴿47﴾

Transliteration: Hatta atana alyaqeenu

Translation: আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’

74:48

فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّـٰفِعِينَ ﴿48﴾

Transliteration: Fama tanfaAAuhum shafaAAatu alshshafiAAeena

Translation: তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।

74:49

فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ﴿49﴾

Transliteration: Fama lahum AAani alttathkirati muAArideena

Translation: তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?

74:50

كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ ﴿50﴾

Transliteration: Kaannahum humurun mustanfiratun

Translation: তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,

74:51

فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ﴿51﴾

Transliteration: Farrat min qaswaratin

Translation: সিংহের সামনে থেকে পালাচ্ছে।

74:52

بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ ﴿52﴾

Transliteration: Bal yureedu kullu imriin minhum an yuta suhufan munashsharatan

Translation: বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।

74:53

كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ﴿53﴾

Transliteration: Kalla bal la yakhafoona alakhirata

Translation: না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।

74:54

كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ ﴿54﴾

Transliteration: Kalla innahu tathkiratun

Translation: না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।

74:55

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿55﴾

Transliteration: Faman shaa thakarahu

Translation: এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।

74:56

وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ﴿56﴾

Transliteration: Wama yathkuroona illa an yashaa Allahu huwa ahlu alttaqwa waahlu almaghfirati

Translation: আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download